ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

সম্পূর্ণ নতুন একাদশে ফ্রান্সের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে প্রীতি ম্যাচে ফ্রান্স ৩-১ গোলে হারিয়েছে কলম্বিয়াকে। গতকাল (রোববার, ২৯ মার্চ) রাতে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় দু’দল।

চার দিনের মধ্যে দক্ষিণ আমেরিকার দুই দলের বিপক্ষে জয় তুলে নিয়ে ফ্রান্স তাদের যুক্তরাষ্ট্র সফরে বিশ্বকাপের আগে প্রস্তুতিতে দারুণ সাফল্য পেল। এর আগে তারা প্রথম ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে পরাজিত করেছিল।

২০ বছর বয়সী ডুয়ে ম্যাচ শেষে বলেন, “বিশ্বকাপের আগে আমরা দুটি ভালো প্রস্তুতি ম্যাচ খেলেছি। আজ জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল, আমরা সেটাই করেছি। আমাদের এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।”

কোচ দিদিয়ের দেশ্যম এই ম্যাচে পুরো প্রথম একাদশই পরিবর্তন করেন। এটি ছিল মে মাসে বিশ্বকাপের দল ঘোষণার আগে তার শেষ ম্যাচ।

অন্যদিকে কলম্বিয়া প্রায় একই দল নিয়ে মাঠে নামে, যেখানে ছিলেন লুইস দিয়াজ ও হামেস রদ্রিগেজের মত তারকারা।

ম্যাচের ৩০তম মিনিটে ডুয়ের শট কলম্বিয়ার ডিফেন্ডার ড্যানিয়েল মুনোজের গায়ে লেগে জালে ঢুকে ফ্রান্সকে এগিয়ে দেয়।

প্রথমার্ধের শেষদিকে মার্কোস থুরাম হেডে ব্যবধান দ্বিগুন হয়। ৫৬তম মিনিটে থুরামের পাস থেকে ডুয়ে তার দ্বিতীয় গোল করেন। এর কিছুক্ষণ পর জামিনটন কামপাজ একটি গোল পরিশোধ করেনএ।

এরপর বদলি হিসেবে মাঠে নামেন কিলিয়ান এমবাপ্পে। সম্প্রতি হাঁটুর চোট থেকে তিনি দলে ফিরেছেন। তাই তাকে পুরো ম্যাচে খেলানো হয়নি।

এর আগে ব্রাজিলের বিপক্ষে গোল করে এমবাপ্পে ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ছোঁয়ার খুব কাছাকাছি পৌঁছে যান। বর্তমানে তার গোল সংখ্যা ৫৬, যা অলিভার গিরুদের ৫৭ গোলের রেকর্ড থেকে মাত্র এক গোল কম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

সম্পূর্ণ নতুন একাদশে ফ্রান্সের দাপুটে জয়

আপডেট টাইম : ০৬:১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬