শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনের গোয়ালখালী বনবিবির খাল সংলগ্ন এলাকা থেকে বিদেশি মদ জব্দ খুলনায় পবিত্র জুমাতুল বিদায়ে বিশেষ মোনাজাত দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত জয়পুরহাটে দুই হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় দেড় হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ রংপুরে ডিবি’র অভিযানে ৯শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংস্কারের চাপ নিয়ে বসছে ডব্লিউটিও সম্মেলন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় কাজ করবে ১১০০ পুলিশ সদস্য মিসাইল ও ড্রোন হামলার পাল্টা জবাব দিচ্ছে উপসাগরীয় দেশগুলো মাদারীপুরে দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পরিবারের আবেদন

  • আপডেট টাইম : রবিবার, ১১ আগস্ট, ২০১৯
  • ২৯৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাক্ষাতের জন্য দু’দিনের আবেদন করা হয়েছে। একদিন হয়তো পাওয়া যাবে। তবে সাক্ষাৎ করতে কারা যাচ্ছেন তা এখনো ঠিক করা হয়নি।
সূত্র জানায়, খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম, বোনের স্বামী রফিকুল ইসলাম, ভাই সাঈদ এস্কান্দরের স্ত্রী নাসরিন সাঈদ, পুত্রবধূ শর্মিলা রহমান সিঁথি, দুই মেয়ে ও তারেক রহমানের স্ত্রীর বোন শাহিনা খান সাক্ষাৎ করতে পারেন। এছাড়া দলের সিনিয়র নেতারা কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে দেখা করার চেষ্টা করবেন বলে জানা গেছে।

২০১৮ সালের কোরবানির ঈদে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি ও তার দুই কন্যা জাহিয়া রহমান ও জাফিয়া রহমানসহ আত্মীয়স্বজনদের সঙ্গে কারাগারে সময় কাটিয়েছিলেন খালেদা জিয়া। তবে ওই সময় তিনি পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে ছিলেন। এবার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ৬২১ নম্বর কেবিনে ভর্তি রয়েছে।

জানা গেছে, ঈদের দিন যেকোনো সময় কারাকর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে দুই মেয়ে ও পরিবার পরিজন নিয়ে দেখা করতে যাবেন ছোট ছেলে আরাফাত রহমান পুত্রবধূ সিঁথি। এ সময় খালেদা জিয়ার পছন্দের কিছু খাবারও নিয়ে যাবেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com