ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

খাগড়াছড়িতে অকটেন না পেয়ে তদারকি কর্মকর্তার উপর হামলা

এস চাঙমা সত্যজিৎ:
ভ্রাম্যমান প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পৌর শহরে রেশনিং ব্যবস্থার আওতায় অকটেন সরবরাহ নিয়ে বিরোধের জেরে এক তদারকি কর্মকর্তার উপর হামলার ঘটনা ঘটেছে বলে জানা যায়। এতে হাত ভেঙ্গে গুরুতর আহত হয়েছেন খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি কার্যালয়ের কর্মচারী হেমন্ত চাকমা।

খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা।

সূত্রে জানা যায়, পৌর শহরের মেহেরুন নেছা ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে রেশনিং ব্যবস্থায় জ্বালানি তেল বিতরণ শুরু হয়। নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রতি গ্রাহককে ৫০০ টাকার অকটেন দেওয়া হচ্ছিল। এ সময় কয়েকজন যুবক প্লাস্টিকের বোতলে অতিরিক্ত অকটেন দাবি করলে তদারকি কর্মকর্তা হেমন্ত চাকমা তা দিতে অস্বীকৃতি জানান।

এ ঘটনার জের ধরে দুপুরে মহাজন পাড়া এলাকায় খাবার খেতে গেলে অভিযুক্ত যুবকরা তাকে দোকান থেকে টেনে বের করে লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে। এতে তার একটি হাত ভেঙে যায়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে (তদারকি কর্মকর্তা) উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করেন।

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

খাগড়াছড়িতে অকটেন না পেয়ে তদারকি কর্মকর্তার উপর হামলা

আপডেট টাইম : ১১:৪১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬