ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা মিয়ানমারে পাচারের সময় ৪১০ বস্তা ইউরিয়া সার জব্দ সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই : ব্যবসায়ী প্রতিনিধি দল নেত্রকোণায় অনুমোদনহীন ভবন ভাঙল প্রশাসন

স্পেনে ফুটবল ক্লাবের মালিক হলেন লিওনেল মেসি

ক্রীড়া ডেস্ক: স্প্যানিশ ফুটবল ক্লাবের মালিক হলেন আর্জেন্টিনার তারকা খেলোয়াড় লিওনেল মেসি। স্পেনের পঞ্চম টায়ারের ক্লাব কর্নেয়া ক্লাব কিনেছেন এই ফুটবল যাদুকর।

এই প্রথমবারের মতো ইউরোপের কোনো ক্লাবের মালিক হলেন মেসি| তবে উরুগুয়ের পেশাদার ক্লাব দেপোর্তিভো এলএসএম ক্লাবে বিনিয়োগ রয়েছে তার|

কর্নেয়া ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আনুষ্ঠানিকভাবে স্প্যানিশ ফুটবলের পঞ্চম টায়ারে থাকা কর্নেয়া ক্লাবের মালিক হয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি| এতে বার্সেলোনার সাথে মেসির ঘনিষ্ঠ সম্পর্ক এবং কাতালোনিয়ায় খেলাধুলা ও স্থানীয় প্রতিভার বিকাশে তার অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে|

ক্লাব কর্তৃপক্ষ আরও জানায়, ‘মেসির আগমন ক্লাবের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে| এই উদ্যোগের লক্ষ্য হলো- ক্রীড়া ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে সহায়তা করা, ক্লাবের ভিত্তিকে শক্তিশালী এবং তরুণ প্রতিভা বিকাশে বিনিয়োগ বাড়ানো| দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কৌশলগত দৃষ্টিভঙ্গির মাধ্যমে এই প্রকল্প এগিয়ে যাবে|’

১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয় কর্নেয়া| ২০১৩-১৪ মৌসুমে তৃতীয় টায়ারের লিগ সেগুন্দা ডিভিশন ‘বি’-তে খেলে তারা| ২০২১ সালে কোপা দেল’রের দ্বিতীয় রাউন্ডে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে চমক দেখায় কর্নেয়া|

কর্নেয়া স্টেডিয়ামের ধারণক্ষমতা দেড় হাজার| এই ক্লাব থেকেই উঠে এসেছেন জোর্ডি আলবা, গেরার্ড মার্টিন এবং ডেভিড রায়ার মতো তারকারা|

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন

স্পেনে ফুটবল ক্লাবের মালিক হলেন লিওনেল মেসি

আপডেট টাইম : ০৮:২২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬