ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিয়ানমারে পাচারের সময় ৪১০ বস্তা ইউরিয়া সার জব্দ সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই : ব্যবসায়ী প্রতিনিধি দল নেত্রকোণায় অনুমোদনহীন ভবন ভাঙল প্রশাসন ভোলা-ঢাকা রুটে ফেরি সার্ভিস, পণ্য পরিবহনে নতুন যুগের সূচনা বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই : প্রতিমন্ত্রী মীর হেলাল ফরিদপুর চিনিকলে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম উদ্বোধন হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা ডিসি ফরিদার বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম মেশিন চালু প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন উত্তরাঞ্চল ছাত্র ফোরামের পিরোজপুর প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ‎

ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ল’ইয়ার্স কাউন্সিলের

নিজস্ব প্রতিবেদক: ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনজীবী ঐক্য পরিষদের সবুজ প্যানেলের সমর্থনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, ঢাকা জজকোর্ট শাখার দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির ও ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম।

অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন— আইনজীবী ঐক্য পরিষদ সবুজ প্যানেলের সভাপতি পদপ্রার্থী এস এম কামাল উদ্দিন, সেক্রেটারি পদপ্রার্থী আবু বক্করসহ প্যানেলের অন্যান্য প্রার্থীরা।

বক্তারা বলেন, ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন নিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে। তারা আশঙ্কা প্রকাশ করেন আগামী ২৯ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে কি-না।

এ সময় তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে নির্বাচনের জন্য গঠিত কমিশন দুই প্যানেলের সমানসংখ্যক সদস্য দিয়ে গঠন করার নিয়ম সেখানে বিএনপি শুধু তাদের প্যানেলের এবং তাদের দলীয় আইনজীবীদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করেছে। ফলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হচ্ছে না। পাশাপাশি পক্ষপাতিত্ব করা হচ্ছে।

তারা আরও বলেন, দ্রুত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করলে এবং নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক ভূমিকা বন্ধ না হলে আইনজীবীরা আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে বাধ্য হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মিয়ানমারে পাচারের সময় ৪১০ বস্তা ইউরিয়া সার জব্দ

ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ল’ইয়ার্স কাউন্সিলের

আপডেট টাইম : ০৮:২৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬