ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের প্যারামিলিটারির তিন সদস্য নিহত বরিশালে ২৪ ঘণ্টায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ফরিদপুর চিনিকলে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম উদ্বোধন

ফরিদপুর চিনিকলে ২০২৬-২০২৭ মাড়াই মৌসুমের আখ রোপণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আজ চিনিকলের মিলস গেট বি সাবজোনের ৯ নম্বর ইউনিটে স্থানীয় চাষি মো. মুক্তার হোসেনের জমিতে রোপা পদ্ধতিতে বেডে আখ রোপণের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা করা হয়।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) সচিব মোহাম্মদ মুজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আখ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ তারেক ফরহাদসহ চিনিকলের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, সিবিএ ও শ্রমজীবী ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আখচাষী কল্যাণ সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আখ রোপণ মৌসুমের শুরুতেই স্থানীয় চাষিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে আখ চাষের মাধ্যমে চলতি মৌসুমে আখের সামগ্রিক উৎপাদন বহুগুণ বাড়ানো সম্ভব হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন

ফরিদপুর চিনিকলে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম উদ্বোধন

আপডেট টাইম : ০৭:০০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬