ঢাকা ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

গফরগাঁও উপজেলায় ৬৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদান প্রদান করা হবে

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
আজ ২০ এপ্রিল সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক এন এম আব্দুল্লাহ আল মামুন।
তিনি উদ্বোধনকালে উপস্থিত শিশুদের টিকা প্রদান কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং অভিভাবকদের উদ্দেশ্যে টিকার গুরুত্ব তুলে ধরে সবাইকে শিশুদের নির্ধারিত সময়ে টিকা প্রদানে উৎসাহিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল উদ্দিন । এছাড়াও এমওডিসি ডা. মীর কামরুজ্জামানসহ মাঠ পর্যায়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
একই সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্রে পৃথকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মানিক মজুমদার এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. ইমতিয়াজ আহমেদ।
গফরগাঁও উপজেলায় ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে। এ সময় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট প্রায় ৬৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এই ক্যাম্পেইনের আওতায় গফরগাঁও ও পাগলা থানায় মোট ৩৮৪টি অস্থায়ী কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি স্থায়ী কেন্দ্রসহ মোট ৩৮৫টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত শর্তসাপেক্ষে পূর্বে টিকা গ্রহণকারী শিশুরাও এ ক্যাম্পেইনে পুনরায় টিকা গ্রহণ করতে পারবে।
অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে গিয়ে তাদের শিশুদের টিকা প্রদানের জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

গফরগাঁও উপজেলায় ৬৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদান প্রদান করা হবে

আপডেট টাইম : ১০:৩৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬