মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রজনন স্বাস্থ্য নিয়ে এখনও অস্পষ্টতায় থাকছেন অধিকাংশ মা নওগাঁয় একই পরিবারের ৪জনকে হত্যা বিধানসভা নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দর সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হকি স্টিক ছেড়ে ক্রিকেট ব্যাটে নাম লেখানো এক তরুণীর জয়গাথার গল্প চলতি মৌসুমে আমের ফলন ২৭ লাখ মেট্রিক টন ছাড়াতে পারে পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত আসনে মাধবী মারমা মনোনীত তালায় শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন তালায় রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়নে নাগরিক সমাজের অন্তর্ভুক্তি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত সারাদেশের ন্যায় কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন আনুষ্ঠানিক উদ্বোধন

বিধানসভা নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দর

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ০ বার পঠিত

ভারতের বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে টানা চার দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে। দেশের গুরুত্বপূর্ণ ত্রি-দেশীয় বাণিজ্যিক এই স্থলবন্দরটিতে নির্ধারিত সময়জুড়ে পণ্য পরিবহন বন্ধ থাকবে।

গতকাল সোমবার বিকেলে বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ।

সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা আদেশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার পাঠানো ওই নির্দেশনায় বলা হয়, বিধানসভা নির্বাচন উপলক্ষে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারতের চ্যাংরাবান্ধা ও বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখতে হবে।

এদিকে, বৃহস্পতিবারের পর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা চার দিন কার্যক্রম বন্ধ থাকবে।

আগামী শনিবার থেকে পুনরায় বন্দরের স্বাভাবিক কার্যক্রম চলবে।

কুচবিহার জেলা প্রশাসনের নির্দেশনার ভিত্তিতে সংশ্লিষ্ট সব দপ্তর ও ব্যবসায়ীদের কাছে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে বলেও জানিয়েছে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।

এএসএম নিয়াজ নাহিদ বলেন, ‘নির্বাচনকে ঘিরে মঙ্গলবার থেকে চার দিন সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।’

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান বাসস’কে জানান, এই সময় ভারতে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের যাতায়াত বন্ধ থাকবে। তবে জরুরি চিকিৎসা এবং ভুটান ও নেপালগামী যাত্রীরা এই ইমিগ্রেশন ব্যবহার করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com