ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

পিএসএলে আলী রাজার হ্যাটট্রিক

ক্রীড়া ডেস্ক: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ইতিহাসে ষষ্ঠ বোলার হিসেবে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেছেন তরুণ পেসার আলী রাজা। বুধবার করাচি কিংসের বিপক্ষে শেষ ওভারে হ্যাটট্রিকসহ ৪ উইকেট তুলে নিয়েছেন তিনি।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এক অনন্য কীর্তি গড়লেন হায়দরাবাদ কিংস ম্যানের উইকেটরক্ষক ব্যাটার উসমান খান। বুধবার রাতে করাচিতে মুলতান সুলতানসের বিপক্ষে ঝড়ো এক শতক হাঁকিয়ে পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ চারটি সেঞ্চুরির মালিক বনে গেছেন তিনি।

আগের তিনটি সেঞ্চুরিই মুলতান সুলতানসের হয়ে করেছিলেন উসমান খান। পিএসএলের দ্রুততম সেঞ্চুরির (৩৬ বল) রেকর্ডটিও রয়েছে তার দখলে। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি এসেছিল ২০২৩ সালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে। এরপর করাচি কিংস এবং ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষেও তিনি তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছিলেন।

সর্বোচ্চ রেকর্ড গড়ার ক্ষেত্রে বাবর আজম, কামরান আকমল ও রাইলি রুশোদের পেছনে ফেলেছেন উসমান। সর্বোচ্চ সেঞ্চুরির তালিকার দুই নম্বরে আছেন কামরান আকমল। ৭৪ ইনিংসে তিনটি সেঞ্চুরি করেছেন তিনি। এছাড়া তিনটি করে সেঞ্চুরির দেখা পেয়েছেন রাইলি রুশো ও বাবর আজম। তিনটি সেঞ্চুরি করতে রুশো ৯৭টি এবং বাবর আজম ১০৬টি ইনিংস খেলেছেন।

গতকাল রাতের ম্যাচে হায়দরাবাদ যখন ৪৮ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল, তখন ৫ নম্বরে ব্যাটিংয়ে নামেন উসমান। ইনিংসের শুরুতেই জীবন পান তিনি। প্রথম বলে ক্যাচ আউটের জোরালো সম্ভাবনা থাকলেও মুলতান সুলতানস আবেদন না করায় বেঁচে যান উসমান। সেই সুযোগকে কাজে লাগিয়ে উসমান মাত্র ৪৭ বলে ১০১ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন। তার এই ইনিংসটি সাজানো ছিল ১০টি ছক্কা ও ৫টি চারের মারে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

পিএসএলে আলী রাজার হ্যাটট্রিক

আপডেট টাইম : ১২:৪৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬