ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

আইআরএফের সভাপতি গোলাম মওলা, সম্পাদক গিয়াস উদ্দিন

নিজস্ব প্রতিবেদক: ইন্স্যুরেন্স খাতের সাংবাদিকদের সংগঠন ইন্সুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা ট্রিবিউনের বিজনেস এডিটর গোলাম মওলা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাণিজ্য প্রতিদিনের সম্পাদক গিয়াস উদ্দিন।

আজ (মঙ্গলবার) রাজধানীর পুরানা পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) কার্যালয়ে সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ সভা ও ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও দৈনিক নয়া দিগন্তের সিটি এডিটর আইআরএফের প্রতিষ্ঠাতা সদস্য আশরাফুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন সিএমজেএফ সভাপতি ও দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মনির হোসেন এবং আইআরএফের প্রতিষ্ঠাতা সভাপতি ও সারা বাংলার প্রধান বার্তা সম্পাদক গোলাম সামদানী ভুঁইয়া।

নির্বাচনে মোট ৫১ জন ভোটারের মধ্যে ৪৭ জন ভোট দেন। এতে সভাপতি পদে গোলাম মওলা ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক রূপালী বাংলাদেশের রহিম শেখ পান ১৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে গিয়াস উদ্দিন ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক কালবেলার মোহাম্মদ ইব্রাহিম আলী পেয়েছেন ১৮ ভোট।

এছাড়া সহ-সভাপতি পদে আমাদের অর্থনীতির মাসুদ মিয়া, যুগ্ম সম্পাদক পদে রাইজিংবিডি ডটকমের মো. নাজমুল ইসলাম ফারুক এবং অর্থ সম্পাদক পদে ইন্স্যুরেন্স নিউজ বিডি ডটকমের মো. আবদুর রহমান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির দুই সদস্য পদে নির্বাচিত হয়েছেন নয়া দিগন্তের মো. শাহ আলম নূর (৩২ ভোট) আজিবুল হক পার্থ পেয়েছেন ২৯ ভোট। নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর সংগঠনের দায়িত্ব পালন করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

আইআরএফের সভাপতি গোলাম মওলা, সম্পাদক গিয়াস উদ্দিন

আপডেট টাইম : ০৮:১৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬