শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

বেবিচক সদর দপ্তরে আকস্মিক অগ্নিনির্বাপন মহড়া, প্রস্তুতি যাচাই করলেন চেয়ারম্যান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৩ বার পঠিত

হাফসা আক্তারঃ
ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬: জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি জোরদারের লক্ষ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সদর দপ্তরে আকস্মিক অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এ ‘ফায়ার অ্যালার্ম ড্রিল’ আয়োজন করা হয়।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিকের নির্দেশে আয়োজিত এ মহড়ার মাধ্যমে সদর দপ্তরের নিরাপত্তা ব্যবস্থা ও অগ্নিনির্বাপণ সক্ষমতা বাস্তবসম্মতভাবে যাচাই করা হয়। হঠাৎ ফায়ার অ্যালার্ম বাজানোর সঙ্গে সঙ্গে ভবনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত নির্ধারিত অ্যাসেম্বলি পয়েন্টে সমবেত হন।

মহড়ায় অংশগ্রহণকারীদের আগুনের বিভিন্ন ধরন এবং সে অনুযায়ী উপযুক্ত অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের নিয়ম-কানুন সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত ভবন ত্যাগ, আহতদের সরিয়ে নেওয়া এবং নিরাপত্তা প্রটোকল মেনে চলার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

মহড়া শেষে সন্তোষ প্রকাশ করে বেবিচক চেয়ারম্যান বলেন, যেকোনো জরুরি পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত প্রশিক্ষণ ও মহড়ার বিকল্প নেই। এ ধরনের আকস্মিক ড্রিল কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুতি ও দক্ষতা যাচাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ড্রিল চলাকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নির্দেশনা অনুসরণ করে বাস্তবধর্মী অনুশীলন পরিচালনা করা হয়। এছাড়া অগ্নিকাণ্ডের সময় করণীয় ও বর্জনীয় বিষয়ে তাৎক্ষণিক দিকনির্দেশনা দেওয়া হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের বাস্তবমুখী মহড়া শুধু তাৎক্ষণিক প্রস্তুতি যাচাই নয়, বরং সার্বিক নিরাপত্তা সংস্কৃতি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে বেবিচকের নিরাপত্তা ব্যবস্থাপনা আরও সুসংহত ও আন্তর্জাতিক মানের দিকে এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com