শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

গফরগাঁও এ পরিবেশ অধিদপ্তর কর্তৃক ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা

  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১০ বার পঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের উদ্যোগে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারী- মাখল নামক এলাকায় অবস্থিত মেসার্স ভাই এন্ড বোন ব্রিকস নামক অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

আজ ৩০এপ্রিল বৃহস্পতিবার মোবাইল কোর্ট পরিচালনাকালে বর্ণিত আইন লঙ্ঘণ করে ইটভাটার কার্যক্রম পরিচালনা করায় ইটভাটাটির চিমনী আংশিক ভেঙ্গে দেয়া হয়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ইটভাটাটি বন্ধের নির্দেশ প্রদান করা হয়।

মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম। পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রুকন মিয়া প্রসিকিউশন প্রদানসহ সার্বিক সহায়তা প্রদান করেন। ময়মনসিংহ জেলা পুলিশ, পাগলা থানা পুলিশ, র‌্যাপিড একশন ব্যাটেলিয়ানের একদল চৌকশ সদস্য অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন। এ সময় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ নুর কুতুবে আলম সিদ্দিক সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com