ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

নোয়াখালীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি: ‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’- প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬। আজ (বুধবার, ২০ মে) নোয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইয়াছিন।

উদ্বোধন শেষে মাইজদী ফায়ার স্টেশনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালীর সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ এর সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইয়াছিন, অতিরিক্ত পুলিশ সুপার

(সদর সার্কেল) মো. লিয়াকত আকবর ও নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী রফিক উল্লাহ।
আলোচনা সভায় বক্তারা বলেন, নোয়াখালীর মাইজদী ও চৌমুহনীসহ জেলার বিভিন্ন সরকারি খাল ও পুকুর দখল হয়ে যাওয়ায় কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে অগ্নি নির্বাপনে পানি পেতে হিমশিম খেতে হয়। জেলার অনেক বহুতল ভবনের অগ্নি নির্বাপনের নিজস্ব কোনো ব্যবস্থা নেই। এই বিষয়ে সংশ্লিষ্টদের দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান বক্তারা।

সভায় নোয়াখালীতে অবস্থিত ফায়ার স্টেশনগুলো জনবল সংকটসহ নানাবিধ সমস্যা নিরূপণ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আধুনিকায়ন করার প্রতি গুরুত্বারোপ করা হয়।

এসময় বক্তারা অগ্নিদুর্ঘটনাসহ যেকোনো দুর্যোগে পেশাদারি মনোভাব, সাহস, ত্যাগ ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে ফায়ার সার্ভিস জাতির আস্থা অর্জন করেছে বলে অভিমত ব্যক্ত করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

নোয়াখালীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

আপডেট টাইম : ০২:৪০:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬