ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়ির চা বাগান থেকে ৫টি একনলা বন্দুক উদ্ধার

জেলার ফটিকছড়ির একটি চা বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার বেলা ১২টায় উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের সুজানগর চা বাগান থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল চৌধুরী বলেন, কয়েকদিন যাবৎ সুজানগর ও রাঙ্গাপানি চা বাগান এলাকা থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে আমরা তৎপর হই। এই তৎপরতার পরিপ্রেক্ষিতে কতিপয় অপরাধী অস্ত্রগুলো ফেলে যেতে বাধ্য হয়েছে। পরে ভূজপুর থানা পুলিশকে সাথে নিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসসকে বলেন, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে খবর পেয়ে পুলিশ অস্ত্রগুলো উদ্ধার করে। জড়িত অপরাধীদের ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ফটিকছড়ির চা বাগান থেকে ৫টি একনলা বন্দুক উদ্ধার

আপডেট টাইম : ০৭:৪৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬