ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

দিনাজপুরের বিরামপুর কৃষকের ধান চাল সংগ্রহে সরকারের চরকাই এলএসডি অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান

-কৃষকের ধান চাল সংগ্রহে সরকারের কার্যক্রমকে স্বাগত জানালেন স্থানীয় কৃষক ও জনসাধারণ দিনাজপুরের বিরামপুর উপজেলার চরকাই এলএসডিতে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২৬ মৌসুমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে ২০২৬) বিকাল ৫টা ৩০ মিনিটে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন,মাননীয় মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়,ঢাকা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোছাঃ তানজিনা খাতুন,উপজেলা নির্বাহী অফিসার,বিরামপুর,দিনাজপুর। আয়োজনে ছিল খাদ্য বিভাগ, বিরামপুর,দিনাজপুর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী বলেন, কৃষকের উৎপাদিত ধান চাল ন্যায্য মূল্যে সংগ্রহের মাধ্যমে সরকার কৃষকদের পাশে রয়েছে।

কৃষকের কষ্টার্জিত ফসলের সঠিক মূল্য নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন,দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের অবদান সবচেয়ে বেশি এবং কৃষকদের স্বার্থ রক্ষায় বর্তমান উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় তিনি আনুষ্ঠানিকভাবে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনের পর স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। কৃষকরা সরকারের এই উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিএা মোহাম্মদ শফিকুল আলম মামুন,সভাপতি, বিরামপুর উপজেলা শাখা বিএনপি; মনজুর এলাহি চৌধুরী রুবেল,সাধারণ সম্পাদক,বিরামপুর উপজেলা বিএনপি; মোঃ হুমাউন কবীর, সভাপতি,বিরামপুর পৌর বিএনপি; এবং মোঃ রেজাউল করিম রেজু, সাধারণ সম্পাদক,পৌর বিএনপি, বিরামপুর,দিনাজপুর। এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,কৃষক প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন,কৃষি ও খাদ্য ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ও চাল সংগ্রহের ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং কৃষকরা ন্যায্য মূল্য পাবেন।

স্থানীয় কৃষকরা জানান, সরকারের এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে কৃষকরা আরও বেশি উৎসাহ নিয়ে উৎপাদনে মনোযোগী হবেন। তারা ধান সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

দিনাজপুরের বিরামপুর কৃষকের ধান চাল সংগ্রহে সরকারের চরকাই এলএসডি অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান

আপডেট টাইম : ০৮:২৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬