ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

নির্যাতনের অভিযোগ তুলে ভেনেজুয়েলায় কারাগার দখলে নিল বন্দিরা

 ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলের একটি কারাগারের নিয়ন্ত্রণ রোববার নিজেদের হাতে নিয়েছে কয়েকশ’ বন্দি। একই সঙ্গে নির্যাতনের অভিযোগ এনে জেলের পরিচালককে অপসারণের দাবি জানিয়েছে তারা।

এএফপির এক প্রতিবেদক জানান, বারিনাস শহরের ওই কারাগারে বন্দিরা ছাদে জড়ো হয়ে ‘আর নির্যাতন নয়! আর নির্যাতন নয়!’ স্লোগান দিতে থাকে। এ সময়  জ্বলন্ত তোশক ও চাদর থেকে ধোঁয়ার কু-লী উঠতে দেখা যায়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বন্দিরা ‘এসওএস’ এবং ‘তারা আমাদের ওপর নির্যাতন করছে’ লেখা ব্যানার টানিয়ে বিক্ষোভ প্রকাশ করে।

ওই ঘটনার পর রাজধানী কারাকাস থেকে প্রায় ৫শ’ কিলোমিটার দূরে অবস্থিত বারিনাস জুডিশিয়াল ডিটেনশন সেন্টারটি নিরাপত্তা বাহিনীর অস্ত্রে সজ্জিত সদস্যরা ঘিরে ফেলে।

এ সময় কারাগারের বাইরে উদ্বিগ্ন অবস্থায় বন্দিদের স্বজনরা অপেক্ষা করতে দেখা যায়। ইয়েলিৎসা অ্যারোলো নামের এক নারী এএফপিকে জানান, গত ৮ মে থেকে তিনি তার ছেলের কোনো খোঁজ পাচ্ছেন না।

তিনি আরও বলেন, ‘তাদের ভয়াবহভাবে মারধর করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, ঠান্ডা পানি ঢালা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট করা হচ্ছে, এমনকি আগুন দিয়ে পোড়ানো হচ্ছে। আমরা জেলের পরিচালকের অপসারণ চাই।’

স্বজনদের দাবি, বেশ কয়েকজন বন্দি আহত হয়েছেন।

মানবাধিকার সংগঠন ভেনেজুয়েলান অবজারভেটরি অব প্রিজনস (ওভিপি) সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, ‘বারিনাস জুডিশিয়াল ডিটেনশন সেন্টারের প্রায় ১২শ’ পুরুষ ও ১শ’র বেশি নারী বন্দি ধর্মঘটে অংশ নিয়েছেন।’

কারাগার পরিচালনার দায়িত্বে থাকা মন্ত্রণালয় বন্দিদের অভিযোগ উপেক্ষা করছে বলে ভেনেজুয়েলার প্রিজন অবজারভেটরি (ওভিপি) অভিযোগ করেছে।

সংস্থাটি জানায়, এক সপ্তাহের বেশি সময় ধরে বন্দিরা নির্যাতনের অভিযোগ জানালেও তাদের কথা শোনা হচ্ছে না; উল্টো তাদের লক্ষ্য করে গুলি ও কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে।

দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলার কারাগারগুলোতে অতিরিক্ত বন্দি, খাদ্য সংকট, চিকিৎসাসেবার অভাব এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আসছেন মানবাধিকারকর্মীরা।

গত এপ্রিলে রাজধানী কারাকাস থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪৪ মাইল) দূরে অবস্থিত কড়া-নিরাপত্তাসম্পন্ন ইয়ারে-৩ নামের কারাগারে দাঙ্গার সময় পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সরকার।

২০২৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশের প্রধান কারাগারগুলোতে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন। কারাগারগুলো দীর্ঘদিন ধরে সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল।

চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের এক আকস্মিক অভিযানে মাদুরোকে ক্ষমতাচ্যুত করা হয় এবং মাদক পাচারের অভিযোগে বিচারের জন্য তাকে ও তার স্ত্রীকে নিউইয়র্কে নেওয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

নির্যাতনের অভিযোগ তুলে ভেনেজুয়েলায় কারাগার দখলে নিল বন্দিরা

আপডেট টাইম : ০৪:২৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬