ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

চাঁদপুরে ঝড়ে অটোরিকশার ওপর গাছ পড়ে যাত্রী নিহত

জেলা সদরের চান্দ্রা ইউনিয়নে ঝড়ের সময় সিএনজি চালিত অটোরিকশার ওপর গাছ পড়ে মো. হেলাল (৬০) নামে এক যাত্রী নিহত হয়েছেন।

গতকাল সোমবার বেলা ২টার দিকে হরিণা ফেরিঘাট-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের চান্দ্রা চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত হেলাল লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হায়দারগঞ্জ এলাকার যায়ডুগি গ্রামের মো. ফরিদুজ্জামানের ছেলে।

স্থানীয়রা জানান, ওই ব্যাক্তি চাঁদপুর থেকে সিএনজি চালিত অটোরিকশা করে রায়পুর বাড়িতে যাচ্ছিলেন। ঘটনাস্থলে আসলে প্রচন্ড ঝড়ে একটি গাছ অটোরিকশার ওপরে পড়ে। এতে ওই যাত্রী গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল হাসান বাসস’কে বলেন, ওই ব্যাক্তিকে হাসপাতালে আনা হলে চিকিৎসা দেয়া হয়। কিছু সময় পর তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

ঘটনার বিষয় বাসস’কে নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ওই ব্যাক্তির সুরহতাল করা হয়েছে। মরদেহ এখন পর্যন্ত হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কেউ যোগাযোগ করেনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

চাঁদপুরে ঝড়ে অটোরিকশার ওপর গাছ পড়ে যাত্রী নিহত

আপডেট টাইম : ১১:২৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬