ঢাকা ০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

মীর ইমরান মাহমুদ তালা, সাতক্ষীরা :
সাতক্ষীরার তালা উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নাসিম ফকির ওরফে বাবু (৩৮) ও হাফিজুল ফকির (৪০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোর সাড়ে ৫টার দিকে খুলনা-পাইকগাছা কবি সিকান্দার আবু জাফর মহাসড়কের তেঁতুলিয়া মিয়ার মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসিম ফকির তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের খোকন ফকিরের ছেলে। অপর নিহত হাফিজুল ফকির একই গ্রামের সাজ্জাদ ফকিরের ছেলে।
তেঁতুলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি সামজেদ জানান, নাসিম ফকির ও হাফিজুল ফকির মোটরসাইকেলযোগে তালা থেকে চুকনগরের উদ্দেশ্যে চিংড়ির পোনা আনতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা কনজুমার ডিভিশন যশোরের একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

পিকআপ ভ্যানটির নম্বর ঢাকা মেট্রো-অ ১৪-১৫৫৪, যা আবুল খায়ের গ্রুপের বলে জানা গেছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই নাসিম ফকির নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাফিজুল ফকিরকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মৃত্যুবরণ করেন।
এদিকে দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।এ বিষয়ে তালা থানার অফিসার শহিদুল ইসলাম দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু

তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট টাইম : ০৭:৩৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬