ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান আবু হানিফ বিপ্লব

মোঃ আঃ আজিজ ইসলাম সাগর স্টাফ রিপোর্টার রংপুর বিভাগ

আসন্ন কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা জাতীয়তাবাদী দলের সদস্য সচিব জনাব মোঃ আবু হানিফ বিপ্লব।

দীর্ঘদিন ধরে তিনি দলীয় রাজনীতি, সামাজিক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন। রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকার পাশাপাশি এলাকার উন্নয়ন, গরিব-অসহায় মানুষের সহযোগিতা এবং জনসেবামূলক বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত থাকার কারণে ইতোমধ্যে উপজেলার মানুষের মাঝে ব্যাপক পরিচিতি লাভ করেছেন তিনি।

মোঃ আবু হানিফ বিপ্লব বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। কুড়িগ্রাম উপজেলাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। দল ও জনগণের সমর্থন পেলে চেয়ারম্যান পদে নির্বাচন করবো।”

তিনি আরও বলেন, উপজেলার রাস্তা-ঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থা, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং নাগরিক সুবিধা বৃদ্ধিতে কাজ করার পরিকল্পনা রয়েছে তার। পাশাপাশি যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণের কথাও জানান তিনি।

স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের দাবি, আবু হানিফ বিপ্লব দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতির সঙ্গে জড়িত থাকায় সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে। আসন্ন উপজেলা নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে তার সমর্থকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান আবু হানিফ বিপ্লব

আপডেট টাইম : ০১:১৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬