ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

তাহিরপুরে বিয়ের নৌকা ডুবির নিখোঁজ শিশু আব্দুল্লাহর মরদেহ উদ্ধার

আমির হোসেন স্টাফ রিপোর্টার
বিয়ের অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে ইঞ্জিনচালিত নৌকা ডুবে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নিখোঁজ শিশু ওবায়ব্দুল্লার(৬) মরদেহ প্রায় ১৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। নিহত শিশু শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের তহিদনুর শাহ নবাবের ছেলে।
শনিবার(৩০ মে)সকালে স্থানীয় লোকজন ও স্বজনদের নিজস্ব উদ্যোগে আব্দুল্লার মরদেহ উদ্ধার করা হয়।
এর পূর্বে শুক্রবার (২৯ মে) বিকেলে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের নয়াবন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার বালিয়াঘাট গ্রাম থেকে বরযাত্রী নিয়ে নয়াবন্দ গ্রামে কনের বাড়িতে যান বরপক্ষের লোকজন।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে ইঞ্জিনচালিত নৌকায় করে ফেরার সময় কনের বাড়ির পাশের পাড়সংলগ্ন এলাকায় নৌকাটি হঠাৎ উল্টে ডুবে যায়। এ সময় নৌকায় থাকা বর-কনেসহ অন্যান্য যাত্রীদের স্থানীয় বাসিন্দা ও আশপাশে থাকা পর্যটকদের সহায়তায় দ্রুত উদ্ধার করা সম্ভব হলেও শিশু আব্দুল্লাহ (৬) নিখোঁজ হয়ে যায়।
ঘটনার পরপরই স্থানীয়রা শিশুটিকে উদ্ধারে ব্যাপক তল্লাশি চালানো হলেও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে শনিবার সকালে স্থানীয় লোকজন ও স্বজনদের নিজস্ব উদ্যোগে প্রায় ১৫ ঘণ্টা পর আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠেছে।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

তাহিরপুরে বিয়ের নৌকা ডুবির নিখোঁজ শিশু আব্দুল্লাহর মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৬:০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬