ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

প্রজনন সুরক্ষায় সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা: সংকটে হাজারো কর্মহীন বনজীবী

মো: রাজ হাওলাদারঃ
মোংলা প্রতিনিধিঃ 

‎সুন্দরবনের জীববৈচিত্র্য ও জলজ প্রাণীর প্রজনন সুরক্ষায় আজ থেকে তিন মাসের নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ, যার ফলে কর্মহীন হয়ে পড়েছেন হাজারো বনজীবী।

‎সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও জলজ প্রাণীর নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আজ ১ জুন থেকে তিন মাসের জন্য বনাঞ্চলে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত বলবৎ থাকা এই নিষেধাজ্ঞার ফলে বনের ভেতরে মাছ ও কাঁকড়া আহরণ, মধু সংগ্রহ এবং পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকবে।

বন বিভাগ জানিয়েছে, জুন থেকে আগস্ট মাস পর্যন্ত অধিকাংশ মাছ ও জলজ প্রাণীর প্রধান প্রজনন মৌসুম হওয়ায় বনের পরিবেশ ও বন্য প্রাণীর অবাধ বিচরণ নিশ্চিত করতে প্রতিবছরের মতো এবারও এই উদ্যোগ নেওয়া হয়েছে।

‎তবে এই নিষেধাজ্ঞার ফলে সুন্দরবনের ওপর নির্ভরশীল হাজারো জেলে, মৌয়াল ও বনজীবীরা চরম সংকটে পড়েছেন। আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপনের আশঙ্কায় রয়েছেন তারা। ভুক্তভোগী বনজীবীরা জানান, বিকল্প কর্মসংস্থান না থাকায় নিষেধাজ্ঞার সময় সংসার চালাতে তাদের ঋণগ্রস্ত হতে হয় বা চড়া সুদে ধার নিতে হয়। সরকারি সহায়তার অপ্রতুলতায় তাদের এই দুর্ভোগ প্রতি বছরই প্রকট আকার ধারণ করে।

‎এদিকে, কর্মহীন বনজীবীরা নিষেধাজ্ঞার এই সময়ে বিশেষ খাদ্য সহায়তা ও আর্থিক প্রণোদনার দাবি জানিয়েছেন। তাদের মতে, বনের সুরক্ষায় তারা নিষেধাজ্ঞাকে সমর্থন করলেও বেঁচে থাকার জন্য সরকারি সহায়তার বিকল্প নেই। অন্যদিকে, বন বিভাগ জানিয়েছে, বনের সম্পদ রক্ষায় তারা কঠোর নজরদারি বজায় রাখবে। বনজীবীদের দাবি এবং সরকারি সহায়তা প্রাপ্তির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রজনন সুরক্ষায় সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা: সংকটে হাজারো কর্মহীন বনজীবী

আপডেট টাইম : ০৪:৩৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬