ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

বদলগাছীতে ৪ সন্তানের জনকের বাড়িতে বিয়ের দাবিতে ২ সন্তানের জননীর অনশন

মোহাম্মদ সুমন হোসাইনঃ
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন দুই সন্তানের জননী। দাবি না মানলে আত্মহত্যা করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার (৩১ মে ) রাত থেকে উপজেলার চকমথুর গ্রামে প্রেমিক ইউসুফ আলীর( ৫৫) বাড়িতে অবস্থান করছেন তিনি। ঘটনার পর থেকেই ইউসুফ আলী আত্মগোপনে রয়েছেন। ইউসুফ আলী ওই গ্রামের মোঃ দিলবর হাজীর ছেলে। ভুক্তভোগী একই গ্রামের মোঃ আফাজ আলীর মেয়ে আকলিকা পারভীন(৩৮)।

জানা গেছে, গৃহবধূর স্বামী দিন মজুরের কাজ করেন। গত কয়েক বছর ধরে ইউসুফ আলীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই গৃহবধূর। এ সময় তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। । সম্পর্ক গড়ে ওঠে বিয়ের প্রতিশ্রুতি পর্যন্ত। এক মাসের অন্তঃসত্ত্বা এই গৃহবধু। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে ওই গৃহবধূর স্বামী তাকে গ্রহণ করতে অস্বীকার করেন। কোনো উপায় না পেয়েই ইউসুফ আলীর বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

ভুক্তভোগী জানান, রোববার রাত ৮টার দিকে ইউসুফ আলীর বাড়িতে বিয়ে দাবীতে এই নারী প্রবেশ করার চেষ্টা করেন। ইউসুফ আলীর প্রথম স্ত্রী টের পান, শুরু হয় বাক-বিতণ্ডা এক পর্যায়ে এই ভুগভোগি নারীকে পরিবারে লোক জন মারধর করেন। ওই সময় ইউসুফ আলী সেখান থেকে কৌশলে পালিয়ে যায়।
গৃহবধূ আরও জানান, ইউসুফ তাকে বিয়ের আশ্বাসে ব্যবহার করেছেন। এখন তাকে গ্রহণ না করলে তার আর যাওয়ার কোনো জায়গা নেই। দাবি আদায় না হলে তিনি ইউসুফ বাড়িতেই আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন।
এদিকে ঘটনার পর থেকে ইউসুফ আলী পলাতক থাকায় তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বদলগাছী থানার ওসি মো. রুহুল আমিন জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি নেওয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

বদলগাছীতে ৪ সন্তানের জনকের বাড়িতে বিয়ের দাবিতে ২ সন্তানের জননীর অনশন

আপডেট টাইম : ০৪:৪৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬