ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবি ও পুলিশি হামলার প্রতিবাদে গ্রাহকদের মানববন্ধন অনুষ্ঠিত

জাকির হোসেন:

পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে মঙ্গলবার (২জুন) সকালে শহরের ইসলামী ব্যাংক শাখা কার্যলয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
‎মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংককে ঘিরে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তা দ্রুত নিরসন করা প্রয়োজন। তারা অভিযোগ করেন, ব্যাংকের অর্থ পাচারের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনতে হবে।
‎মানববন্ধনে গ্রাহকরা ৯টি দাবী তুলে ধরেন এবং ঢাকায় অবস্থানরত গ্রাহকদের উপর পুলিশ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া হামলাকারীদের সনাক্ত করে বিচারের দাবী করেন। একই সঙ্গে ইসলামী ব্যাংকের কার্যক্রমে অযাচিত হস্তক্ষেপ বন্ধের দাবিও জানান তারা।

‎মানববন্ধনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পিরোজপুর জেলা আহ্বায়ক জাহিদ হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক আলমগীর খলিফা, হাফিজা খাতুন, সদস্য সচিব এইচ এম মামুন, গ্রাহক মোঃ জালাল শেখ প্রমুখ।
‎বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের লাখো গ্রাহকের আস্থা ও বিশ্বাসের প্রতীক। তাই এ প্রতিষ্ঠানের স্থিতিশীলতা রক্ষায় সরকার ও বাংলাদেশ ব্যাংককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা আরও বলেন, ব্যাংকের অর্থ যেন অপচয় বা ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য দক্ষ ও সৎ নেতৃত্ব প্রয়োজন।
‎ডা. যুবাইদাকে পদত্যাগ করার পরেও যাকে বসানো হয়েছে তিনিও ফ্যাসিবাদের দোসর খুরশীদ আলম। এ সময় তারা ফারুক খানের পদ বহাল রাখারও দাবি জানান।
‎কর্মসূচি শেষে বক্তারা দেশের ব্যাংকিং খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন। এসময় তারা বলেন, আমাদের দাবী না মানলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।
‎পিরোজপুরে তানজিমুল উম্মাহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রিইউনিয়ন ২০২৬ অনুষ্ঠিত

‎জাকির হোসেনঃ
‎পিরোজপুরে তানজিমুল উম্মাহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে রিইউনিয়ন-২০২৬ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের সাবেক শিক্ষার্থী ও সদস্যরা অংশগ্রহণ করেন।

‎মঙ্গলবার (২ জুন ) নায়োরী বাংলা ও চাইনিজ হোটেল অডিটরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল হাদী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড.মীম আতিকুল্লাহ,অধ্যক্ষ তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাল হোসেন এবং অন্যান্য শিক্ষক সহ ছাত্ররা উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একটি সুন্দর পৃথিবী গড়তে হলে সবার আগে নিজেকে গড়ে তুলতে হবে। ব্যক্তি যদি নিজেকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই সমাজ ও রাষ্ট্র উন্নয়নের পথে এগিয়ে যাবে।

‎তিনি আরও বলেন, কেবল যোগ্যতা অর্জনই যথেষ্ট নয়, এর পাশাপাশি নৈতিকতার সমন্বয় থাকা অত্যন্ত জরুরি। যোগ্যতা ও নৈতিকতার সমন্বয় ঘটলেই একজন ব্যক্তি নিজেকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হবে এবং একইসঙ্গে দেশ পরিচালনাতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।

‎প্রধান অতিথি তাঁর বক্তব্যের মাধ্যমে উপস্থিত সকলকে আত্মউন্নয়ন ও নৈতিক মূল্যবোধ চর্চার প্রতি গুরুত্বারোপ করার আহ্বান জানান।

‎অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, তানজিমুল উম্মাহর শিক্ষার্থীরা নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে গড়ে উঠেছে। এই অ্যালামনাই কার্যক্রমের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ড আরও জোরদার করা সম্ভব হবে।

‎এ সময় বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।
‎অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে রিইউনিয়নের সমাপ্তি ঘোষণা করা হয়।

বাবার বিরুদ্ধে ছেলে-মেয়ের জুসে বিষ মিশিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি

‎পিরোজপুর: পিরোজপুর সদর উপজেলার কুমারখালী এলাকায় নিজ ছেলে-মেয়ের খাবারে বিষ মিশিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তাদের বাবার বিরুদ্ধে।
‎সোমবার (১ জুন) রাত ৮টার দিকে সিরাজুল শিকদার (৪০) তার ছেলে ইয়াসিন (১৪) ও মেয়ে সামিয়াকে (৭) শরবতের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ান বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বর্তমানে তারা পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
‎আজ মঙ্গলবার হাসপাতালে গিয়ে এ চিত্র দেখা যায়।

‎অভিযুক্ত সিরাজুল শিকদার পিরোজপুরের জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লাহুড়ী গাজীপুর এলাকার বাসিন্দা।
‎জানা গেছে, তিনি শ্বশুরবাড়ি কুমারখালী এলাকায় অবস্থানকালে এ ঘটনা ঘটান।

‎ভুক্তভোগী ছেলে ইয়াসিন জানায়, তার বাবা তাকে চিনি আনতে বলেন। চিনি এনে দেওয়ার পর সে শরবত তৈরি করে তাকে ও তার বোনকে খাওয়ান। শরবত পান করার কিছুক্ষণ পরই তারা অসুস্থ হয়ে পড়ে।

‎অপরদিকে মেয়ে সামিয়া জানায়, শরবত খাওয়ার পর তার মাথা ঘুরতে শুরু করে এবং সে পড়ে যায়। তার দাবি, শরবতের মধ্যে কিছু মিশানো ছিল।

‎প্রতিবেশী মো. কামরুল ইসলাম বলেন, ‌হঠাৎ চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন বাড়ির উঠানে দুই শিশু কাতরাচ্ছে এবং বাচার জন্য আকুতি করেছিল। পরে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

‎নানা আব্দুল করিম অভিযোগ করে বলেন, তার নাতি-নাতনিকে তাদের বাবা বিষ মিশ্রিত শরবত খাইয়ে হত্যার চেষ্টা করেছে। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা তিনি জানেন না।

‎অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিরাজুল শিকদার জানায়, গত এক বছর ধরে আমি সন্তানদের দেখাশোনা করছি। আমাদের বিয়ের বয়স ২০ বছর। এক বছর আগে আমার স্ত্রী আমাকে ছেড়ে ঢাকায় চলে গেছে। আমার শ্বশুরবাড়ির লোকজন ষড়যন্ত্র করে সন্তানদের বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।

‎এ বিষয়ে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ ৪. শরিফুল ইসলাম বলেন, এখনো কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবি ও পুলিশি হামলার প্রতিবাদে গ্রাহকদের মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট টাইম : ১০:৪৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬