ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাড়াটে ‘শ্রমিকের হাট’ উত্তরায় বসে মানুষ বেচাকেনার হাঁট ! রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ, নাঈমুল হাছানের বিদায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান দুলালপুর ভিটিচিনাদীর শফিকুল ইয়াবাসহ আটক, বাড়িতে তল্লাশী কালে প্রচুর ভুয়া এনআইডি কার্ড উদ্ধার কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও আদাবর-মোহাম্মদপুর মৎস্যজীবী নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়, বক্তব্য রাখলেন নাদিম চৌধুরী শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা।

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে নতুন সুবিধা

তথ্যপ্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর। জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্ম এমন একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে, যার মাধ্যমে ২৪ ঘণ্টা পর স্ট্যাটাস মুছে গেলেও তা ব্যক্তিগতভাবে সংরক্ষিত থাকবে। ফলে প্রিয় মুহূর্তের ছবি, ভিডিও বা স্ট্যাটাস আর চিরতরে হারিয়ে যাবে না।

হোয়াটসঅ্যাপে বর্তমানে স্ট্যাটাস প্রকাশের ২৪ ঘণ্টা পর সেটি স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় এবং আর দেখা যায় না। কিন্তু নতুন ফিচার চালু হলে ব্যবহারকারীরা তাদের পুরোনো স্ট্যাটাস একটি ব্যক্তিগত সংরক্ষণাগারে সংরক্ষণ করে রাখতে পারবেন।

প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ এরই মধ্যে এই ফিচারের পরীক্ষামূলক সংস্করণ কিছু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করেছে। বিশেষ করে যারা বেটা ভার্সন ব্যবহার করছেন, তাদের মধ্যে অনেকে নতুন সুবিধাটি দেখতে পাচ্ছেন।

এই ফিচারের অন্যতম বড় সুবিধা হলো, স্ট্যাটাস আলাদা করে ডাউনলোড বা সংরক্ষণ করতে হবে না। ব্যবহারকারীর শেয়ার করা স্ট্যাটাস নির্ধারিত সময় শেষে স্বয়ংক্রিয়ভাবে আর্কাইভে জমা হবে। পরে ইচ্ছা করলে সেই পুরোনো স্ট্যাটাস আবারও শেয়ার করা যাবে।

গোপনীয়তা রক্ষায় বিশেষ ব্যবস্থা রেখেছে হোয়াটসঅ্যাপ। আর্কাইভে রাখা স্ট্যাটাস কেবলমাত্র যিনি পোস্ট করেছেন তিনিই দেখতে পারবেন। অন্য কোনো ব্যবহারকারী, পূর্বে দেখে থাকলেও, সেই স্ট্যাটাস আর দেখতে পারবেন না।

নতুন এই সুবিধা ব্যবহার করতে হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে স্টোরেজ অ্যান্ড ডাটা বিভাগে প্রবেশ করতে হবে। সেখানে স্ট্যাটাস আর্কাইভ নামে একটি অপশন পাওয়া যাবে, যা চালু করলে ভবিষ্যতের স্ট্যাটাসগুলো স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে।

সংরক্ষিত স্ট্যাটাস দেখতে হলে আপডেটস ট্যাবে গিয়ে উপরের তিন ডট মেনুতে ট্যাপ করতে হবে। এরপর স্ট্যাটাস আর্কাইভ অপশনে প্রবেশ করলেই পুরোনো স্ট্যাটাসগুলো দেখা যাবে।

বর্তমানে এই ফিচারটি সীমিতসংখ্যক অ্যান্ড্রয়েড বেটা ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি আরও বিস্তৃত পরিসরে চালু হতে পারে। তাই সর্বশেষ আপডেট ইনস্টল করার পরও ফিচারটি না পাওয়া গেলে কিছুদিন অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ভাড়াটে ‘শ্রমিকের হাট’ উত্তরায় বসে মানুষ বেচাকেনার হাঁট !

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে নতুন সুবিধা

আপডেট টাইম : ০৫:২৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬