ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

লেবানন থেকে ২টি ড্রোন আঘাত হেনেছে ইসরাইলে: সামরিক বাহিনী

রোববার লেবানন থেকে নিক্ষেপ করা সন্দেহভাজন দুটি ড্রোন ইসরাইলের উত্তরাঞ্চলে  আঘাত করেছে। ইসরাইলি সেনাবাহিনী এ কথা জানিয়েছে।

ধারণা করা হচ্ছে, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এ হামলা চালিয়েছে।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় ইসরাইলি সেনাবাহিনী।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ‘ইসরাইল-লেবানন সীমান্তের কাছাকাছি এলাকায় ইসরাইলি ভূখণ্ডে সন্দেহজনক দুটি ড্রোন শনাক্ত করা হয়েছে।’
খবর বার্তা সংস্থা এএফপি’র।

এই হামলার পর, ইসরাইলের দুই কট্টর ডানপন্থী মন্ত্রী প্রতিশোধমূলক হামলা চালিয়ে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে আঘাত হানার আহ্বান জানান। ওই এলাকাটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি ‘দাহিয়ে’ নামে পরিচিত।

ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, ‘উত্তরের জনগোষ্ঠীর ওপর হামলা চালানো ‘দাহিয়ে মতবাদ’-এর জন্য একটি পরীক্ষা, যা প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন।

আমি তাকে দৃঢ় ও কঠোরভাবে এ অভিযান বাস্তবায়ন ও দাহিয়ের ভবনগুলো ধ্বংস করার আহ্বান জানাই।’
জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির এক্স-এ লেখেন, ‘প্রতিটি ড্রোনের জন্য একটি ক্ষেপণাস্ত্র, প্রতিটি লঙ্ঘনের জন্য গোলাবর্ষ ও প্রতিটি মিসাইলের জন্য দাহিয়ে এমন আক্রমণ চালানো হবে, যাতে পুরো এলাকা কেঁপে ওঠে।’

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তারা এর আগে থেকেই সতর্ক করে বলেছেন যে, যদি ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ  ইসরাইলের বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্য করে হামলা চালায়, তবে ইসরাইল বৈরুতের দাহিয়ে এলাকায় পাল্টা হামলা চালাবে।

তারা আরও দাবি করেন, তাদের এই অবস্থানের সঙ্গে ওয়াশিংটনের সমর্থন রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

লেবানন থেকে ২টি ড্রোন আঘাত হেনেছে ইসরাইলে: সামরিক বাহিনী

আপডেট টাইম : ০২:৫০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬