ঢাকা ১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ভারতীয় জেডি মদ জব্দ আজও অমলিন ‘মহানায়ক’ উত্তম কুমার সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস প্রধানমন্ত্রীর সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা বিনিময় কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল

জাকির হোসেনঃ
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতি ও পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা অংশ নেন।
আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা প্রস্তাবিত বাজেটকে ব্যবসাবান্ধব ও জনকল্যাণমুখী বলে অভিহিত করেন এবং এর বিভিন্ন দিক তুলে ধরেন।
পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, প্রস্তাবিত বাজেট ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশা করছেন। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত এ বাজেটের প্রতি ব্যবসায়ী সমাজের সমর্থন রয়েছে।
সমাবেশে চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আহসানুল কবির, সহ-সভাপতি মেহেদী হাসান, পরিচালক হারুন আর রশিদ, এমদাদুল হক মাসুদ, গাজী কামরুজ্জামান শুভ্র, মো. সোহাগ ফকির, মো. আরিফুর রহমান, মো. মিজান শরীফসহ চেম্বার ও জেলা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অংশ নেওয়া ব্যবসায়ীরা প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে ভারতীয় জেডি মদ জব্দ

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল

আপডেট টাইম : ০৮:১৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬