শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক

কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ

  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ আঃ আজিজ মিয়াঃ

কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২ কোটি ১৯ লাখ ৮৭ হাজার ৫০০ টাকার বিশেষ বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ‘জেলা পরিষদ উন্নয়ন সহায়তা’ খাতের আওতায় দেশের ৬১টি জেলা পরিষদকে সমান হারে এ বরাদ্দ প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বরাদ্দকৃত অর্থ জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন, অবকাঠামো নির্মাণ ও সংস্কার, জনসেবামূলক কার্যক্রম সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ের উন্নয়ন উদ্যোগে ব্যয় করা হবে।

জেলা পরিষদের কর্মকর্তারা জানান, বরাদ্দের অর্থ যথাযথ পরিকল্পনা, জবাবদিহিতা ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা গেলে জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য সেবার মানও বৃদ্ধি পাবে।

বিশেষ বরাদ্দের খবরে জেলার জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সচেতন মহলের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের মতে, দ্রুত ও কার্যকরভাবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হলে জেলার অবকাঠামোগত উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম এবং সামগ্রিক আর্থ-সামাজিক অগ্রগতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

সংশ্লিষ্টরা মনে করছেন, স্থানীয় সরকার বিভাগের এই বিশেষ বরাদ্দ কুড়িগ্রাম জেলার উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে এবং দীর্ঘদিনের বিভিন্ন উন্নয়ন চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com