শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৪ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ মিয়া স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজি. নং রাজঃ ৩১৪)-এর ত্রি-বার্ষিক সাধারণ সভা আগামী ২০ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে সংগঠনের সদস্য ও শ্রমিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সাধারণ সভাকে কেন্দ্র করে বিভিন্ন পদপ্রার্থীরা তাদের প্রচারণা কার্যক্রম জোরদার করেছেন।

সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন শ্রমিক নেতা *মোঃ আব্দুল আজিজ (বাবু)*। তিনি শ্রমিকদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন স্ট্যান্ড, গ্যারেজ ও শ্রমিক সমাবেশে অংশ নিয়ে তিনি শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করছেন।

শ্রমিক সূত্রে জানা যায়, মোঃ আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে শ্রমিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে শ্রমিকদের অধিকার আদায়, কল্যাণমূলক কর্মকাণ্ড এবং সংগঠনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর সততা, সাংগঠনিক দক্ষতা ও শ্রমিকবান্ধব মনোভাবের কারণে তিনি শ্রমিকদের কাছে একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত।

খোঁজ নিয়ে জানা গেছে, তিনি অতীতে টানা তিনবার সড়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও তিনি সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা এবং শ্রমিকদের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে সভাপতি পদে তিনি শক্ত অবস্থানে রয়েছেন বলে অনেক শ্রমিক মনে করছেন।

শ্রমিক নেতারা জানান, আসন্ন সাধারণ সভা ও নেতৃত্ব নির্বাচনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তারা আশা করছেন, যোগ্য, সৎ ও অভিজ্ঞ নেতৃত্ব নির্বাচিত হলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

এদিকে সভাপতি পদপ্রার্থী মোঃ আব্দুল আজিজ (বাবু) বলেন, “আমি সবসময় শ্রমিকদের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করার চেষ্টা করেছি। শ্রমিক ভাইদের ভালোবাসা ও সমর্থন পেলে ভবিষ্যতেও সংগঠনের উন্নয়ন এবং শ্রমিকদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাব।”

আসন্ন সাধারণ সভাকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নির্বাচন ঘিরে ইতোমধ্যে সংগঠনের বিভিন্ন পর্যায়ে আলোচনা ও মতবিনিময় অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com