ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

দেবীগঞ্জে বিয়ের নামে প্রতারনা, দুই মেয়ের পরিবারের কাছে ৪ লক্ষ টাকা হাতিয়ে নিল যুবক

পঞ্চগড় প্রতিনিধিঃ

পরপর দুটি মেয়ের পরিবারের কাছ থেকে বিয়ের আলোচনার পর ৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে অন্যত্র বিয়ের করার অভিযোগ উঠেছে।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের জোতিশ রায়ের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। জোতিশ চন্দ্র রায় তার ছেলে অপূর্ব রায়ের বিয়ের কথা বলে এ টাকা হাতিয়ে নেন। এ নিয়ে ২ মেয়ের পরিবার পৃথক পৃথক ভাবে দেবীগঞ্জ থানায় দুটি অভিযোগ দিয়েছেন।
অভিযোগ দেয়ার পরে এক পরিবারকে দেড় লক্ষ টাকা দিয়ে সমাধান করা হলেও অপরটি নিয়ে চলছে নানা টালবাহানা।
ভুক্তভোগী দুই মেয়ের পরিবারের কাছ থেকে টাকা নিয়ে অপূর্ব রায় দেবীডুবা ইউনিয়নের টাকাহারা বাজার এলাকায় বিয়ে করার কথা জানান মিমাংসায় থাকা লোকজন।

দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের মৌমারী হাকিমপুর এলাকার রবীন্দ্রনাথ রায় একটি অভিযোগ দেন। অপর অভিযোগ দেন দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা উকিলপাড়া এলাকার জিতেন্দ্র নাথ রায়।
রবীন্দ্রনাথের অভিযোগে জানা যায়, পামুলী ইউনিয়নের খোচাবাড়ী বড়চুয়া এলাকার জোতিশ চন্দ্র রায় তার ছেলে অপূর্ব রায়ের সাথে মেয়ের বিয়ে দেয়ার কথাবার্তা ঠিক হয়। বিয়ের কথা ঠিক হওয়ার পর ৩ লক্ষ টাকা প্রদান করা হয় ছেলের বাবা জোতিশ রায়ের হাতে। পরে অপূর্ব রায় ওই মেয়েকে বিয়ে করবে না জানায়।

বিয়ে না করার পরে অপূর্ব রায়ের বাবা জোতিশ রায় মেয়ের বাবাকে ১ লক্ষ টাকা ফেরত দেন। বাকি ২ লক্ষ টাকা দিবেনা বলে জানালে মেয়ের বাবা রবীন্দ্রনাথ দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন।
বিষয়টি নিয়ে দেবীগঞ্জ থানায় একাধিক বার বসার তারিখ দিলেও ছেলে অপূর্ব ও তার বাবা জোতিশ রায়সহ পরি্ারের সদস্যরা হাজির হননি। থানায় হাজির না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দেবীগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা।
রবীন্দ্রনাথ রায় জানান, আমি গরীব মানুষ। অনেক কষ্ট করে মেয়েকে বিয়ে দেয়ার জন্য টাকাটা দিয়েছিলাম। ১ লক্ষ টাকা ফেরত দিলেও বাকি ২ লক্ষ টাকা দিচ্ছেনা। পামুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিভুষন রায় ছেলের পরিবারকে আপোষ মিমাংসা করতে দিচ্ছে না। তার কারনেই ছেলের পরিবার বাকি ২ লক্ষ টাকা দিচ্ছে না।
পামুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিভুষন রায় জানান, ছেলের পরিবার ১ লক্ষ টাকা দিয়েছে। বাকি ২ লক্ষ টাকা দিবেনা। তারা যদি মেয়ের পরিবার মামলা করে করুক। আমরা জবাব দিবো।
জিতেন্দ্র নাথের অভিযোগে জানা যায়, পামুলী ইউনিয়নের খোচাবাড়ী বড়চুয়া এলাকার জোতিশ চন্দ্র রায় তার ছেলে অপূর্ব রায়ের সাথে মেয়ের বিয়ে দেয়ার কথাবার্তা চুড়ান্ত হওয়ার পরে ১০ জুন বিকেলে ৩ লক্ষ ৪০ হাজার টাকা প্রদান করা হয় ছেলের বাবার হাতে। টাকা নেয়ার পর অপূর্ব রায় আমার মেয়েকে বিয়ে করবে না জানায়। ৩ লক্ষ ৪০ হাজার টাকা না দেয়ার কারনে জিতেন্দ্র নাথ বাদী হয়ে অপূর্ব রায় ও তার বাবা জোতিশ রায়ের নামে দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগ দেয়ার পরে ২২ জুন সোমবার বিকেলে পামুলী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার খানের চেম্বারে বসে মিমাংসা করা হয়। মিমাংসায় উপস্থিত ছিলেন পামুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিভুষন রায়, দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায়, পামুলী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার খান, ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও দুই পরিবারের সদস্যরা। আপোষে ভুক্তভোগী মেয়ের বাবাকে ৩ লক্ষ ৪০ হাজার টাকার পরিবর্তে দেড় লক্ষ টাকা দিয়ে আপোষ নামায় স্বাক্ষর নেয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

দেবীগঞ্জে বিয়ের নামে প্রতারনা, দুই মেয়ের পরিবারের কাছে ৪ লক্ষ টাকা হাতিয়ে নিল যুবক

আপডেট টাইম : ১২:৩৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬