ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

পিরোজপুরের উন্নয়নে অঙ্গীকার বাস্তবায়ন শুরু, অর্থনৈতিক অঞ্চল ঘোষণায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা: আলমগীর হোসেন

জাকির হোসেন

পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।

বুধবার (২৪ জুন) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, নির্বাচনের আগে পিরোজপুর-১, ২ ও ৩ আসনের জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো সরকার গঠনের পর ধাপে ধাপে বাস্তবায়ন শুরু হয়েছে।

তিনি বলেন, বলেশ্বর মোহনা ও আশপাশের এলাকায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে সেখানে শিল্প-কারখানা, পাটকল ও গার্মেন্টসসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে। এতে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে।

আলমগীর হোসেন জানান, তিনি, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল পৃথকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দাবির প্রতি সম্মতি জানান।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে গোপালগঞ্জ থেকে পাথরঘাটা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। পাথরঘাটায় আন্তর্জাতিক মানের মৎস্য বন্দর থাকায় রেল সংযোগ স্থাপিত হলে মৎস্যসম্পদ আহরণ, সংরক্ষণ ও বিপণনে নতুন দিগন্ত উন্মোচিত হবে। সম্প্রতি একনেক সভায় এ প্রকল্প অনুমোদন পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় তিনি বলেন, জনগণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নেছারাবাদের সন্ধ্যা নদীর ওপর সেতু, আমড়াজুড়ি সেতু এবং চরখালী সেতু নির্মাণের প্রতিশ্রুতিও বাস্তবায়নের পথে রয়েছে। ইতোমধ্যে আমড়াজুড়ি এলাকায় সেতু নির্মাণের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সরেজমিন পরিদর্শন সম্পন্ন করেছে। অন্য দুটি সেতুর কাজও প্রক্রিয়াধীন রয়েছে।

আলমগীর হোসেন বলেন, “বিএনপি জনগণকে ধোঁকা দেওয়ার রাজনীতি করে না। আমরা যা বলি, তা বাস্তবায়নের চেষ্টা করি। সরকারে আসার পর আমাদের নির্বাচনী অঙ্গীকারগুলো বাস্তবায়নের কার্যক্রম দৃশ্যমান হয়েছে।”

মতবিনিময় সভায় তিনি আরও জানান, জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন সড়ক, কালভার্ট, ক্ষুদ্র অবকাঠামো এবং সামাজিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। খুব শিগগিরই অর্থনৈতিক অঞ্চল, কর্মসংস্থান সৃষ্টি এবং রেললাইন প্রকল্পের অগ্রগতি দৃশ্যমান হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

পিরোজপুরের উন্নয়নে অঙ্গীকার বাস্তবায়ন শুরু, অর্থনৈতিক অঞ্চল ঘোষণায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা: আলমগীর হোসেন

আপডেট টাইম : ০৭:১৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬