শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঢাকায় স্থগিত হলো অনুপম রায়ের কনসার্ট পুনর্গঠনে এক হাজার কোটি ইউরোর চুক্তির আশা ইউক্রেনের তৃতীয় পক্ষের হস্তক্ষেপ, নেপাল ফুটবলে ফিফার অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা কেরানীগঞ্জে আহাদ প্রোডাক্ট-এ প্রসাধনী কারখানায় অনিয়মের অভিযোগ। টয়লেটের পাশে কাঁচামাল, নেই বৈধতার প্রমাণ। শালিশে জমি বুঝিয়ে দেওয়ার পর পুনরায় দখলচেষ্টার অভিযোগ, মারধর ও প্রাণনাশের হুমকির দাবি মুন্সীগঞ্জে ওষুধ ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত উত্তরখানে মাদকবিরোধী অভিযানে ১৬৮ বোতল ফেনসিডিলসহ আটক ১ গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা সবজি গাছ কাটাকে কেন্দ্র করে রাজাপুরে দুই নারীকে মারধরের অভিযোগ

কুড়িগ্রামে জিয়া সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক কমিটি গঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৬ বার পঠিত

রুহুল আমিন রুকু , কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলায় বাংলাদেশী জাতীয়তাবাদী সংস্কৃতি ও ভাবধারা এবং জাতীয়তাবাদী মতাদর্শ কে ত্বরান্বিত করতে শিক্ষাবিদ ও সাংবাদিক সহকারী অধ্যাপক অনিরুদ্ধ রেজা কে আহবায়ক এবং বাংলাদেশ বেতারের বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সংগঠক আজাদ আলীকে সদস্যসচিব করে জিয়া সাংস্কৃতিক জোটের ৭ সদস্য বিশিষ্ট কুড়িগ্রাম জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

জিয়া সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী, নির্বাহী সভাপতি এস এম বিপাশ আনোয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক আলী আশরাফ আখন্দ পক্ষ থেকে গত ২২ জুন ২০২৬ ইং তারিখে দেয়া এক পত্রে এ আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।

নবগঠিত জিয়া সাংস্কৃতিক জোট,কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক কমিটি অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে, বিশিষ্ট সংগীত শিল্পী ও নাট্য ব্যক্তিত্ব মোঃ তাইজুল ইসলাম যুগ্ম (আহ্বায়ক), বাংলাদেশ বেতারের বিশিষ্ট সংগীত শিল্পী মোঃ গুলজার হোসেন (নির্বাহী সদস্য), বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ খন্দকার মোঃ ফকরুল ইসলাম (নির্বাহী সদস্য), বাংলাদেশ টেলিভিশন ও বেতারের বিশিষ্ট সংগীত শিল্পী মোঃ গোলাম মোস্তফা বাবলু ( নির্বাহী সদস্য) ও বিশিষ্ট নাট্য-নৃত্য শিল্পী মোছাঃ আইরিন আক্তার (নির্বাহী সদস্য)।

কমিটি গঠিত হওয়ার পর দিন গত ২৩ জুন রাত ৯টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নবগঠিত জিয়া সাংস্কৃতিক জোট কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক কমিটির সদস্যদের নিয়ে জরুরী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জোটের জেলা আহবায়ক অনিরুদ্ধ রেজা সংগঠনের কার্যক্রম কে গতিশীল ও সমাজের সকল স্তরের মানুষকে জাতীয়তাবাদী ভাবধারায় অনুপ্রাণিত করে তোলার বিশেষ গুরুত্ব আরোপ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com