শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঢাকায় স্থগিত হলো অনুপম রায়ের কনসার্ট পুনর্গঠনে এক হাজার কোটি ইউরোর চুক্তির আশা ইউক্রেনের তৃতীয় পক্ষের হস্তক্ষেপ, নেপাল ফুটবলে ফিফার অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা কেরানীগঞ্জে আহাদ প্রোডাক্ট-এ প্রসাধনী কারখানায় অনিয়মের অভিযোগ। টয়লেটের পাশে কাঁচামাল, নেই বৈধতার প্রমাণ। শালিশে জমি বুঝিয়ে দেওয়ার পর পুনরায় দখলচেষ্টার অভিযোগ, মারধর ও প্রাণনাশের হুমকির দাবি মুন্সীগঞ্জে ওষুধ ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত উত্তরখানে মাদকবিরোধী অভিযানে ১৬৮ বোতল ফেনসিডিলসহ আটক ১ গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা সবজি গাছ কাটাকে কেন্দ্র করে রাজাপুরে দুই নারীকে মারধরের অভিযোগ

দূষণে কৃষিজমি নষ্ট হলে কারখানা বন্ধের হুঁশিয়ারি পরিবেশ প্রতিমন্ত্রীর

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৩ বার পঠিত

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্যে পরিবেশ ও কৃষিজমির ক্ষতি হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে কারখানা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

বুধবার (২৪ জুন ২০২৬) দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘পরিবেশ দূষণের প্রভাব ও প্রতিকার’ শীর্ষক অংশীজনদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

প্রতিমন্ত্রী বলেন, শিল্পাঞ্চলঘেঁষা এলাকায় পানি ও পরিবেশ দূষণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিভিন্ন কারখানার বর্জ্যের কারণে কৃষিজমি, খাল-বিল ও জলজ পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি রোধে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি টিম গঠন এবং কার্যকর তদারকি জোরদার করা হবে।

তিনি জানান, ভরাডোবা এলাকায় কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্যের কারণে প্রায় সাড়ে তিনশ একর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় এক হাজার পরিবার এর নেতিবাচক প্রভাব ভোগ করছে।

শেখ ফরিদুল ইসলাম বলেন, “কোনো অবস্থাতেই অপরিশোধিত শিল্পবর্জ্য খাল, নদী, জলাশয় বা কৃষিজমিতে ফেলা যাবে না। বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ব্যবহার নিশ্চিত করতে হবে। পরিবেশ বিধি অমান্য করলে সংশ্লিষ্ট কারখানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, দূষণ নিয়ন্ত্রণে দায়িত্ব পালনে অবহেলা করলে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে নতুন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, “এত সুন্দর সুজলা-সুফলা জনপদকে বিরানভূমিতে পরিণত হতে দেওয়া যাবে না।” প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিষয়টি আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা করে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক কামরুল হাসান পাঠান কামাল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল, কৃষক প্রতিনিধি প্রকৌশলী মো. রুহুল আমীন, মো. শামছুদ্দিন মণ্ডল, মোহাইমেনুল ইসলাম তালুকদার ও আবুল বাশার।

সভায় এক্সপেরিয়েন্স কারখানার আইন উপদেষ্টা এজাজ উদ্দিন এবং মুলতাজিম মিলের প্রতিনিধি পুলকময় মজুমদার-ও বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com