ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি

জাকির হোসেনঃ
শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা, প্রকৃতিপ্রেম এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে “লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস)” প্রকল্পের আওতায় “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” স্লোগানে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুর ১২টায় মাদ্রাসার মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মুহা. মহিউদ্দিন।সভায় অধ্যক্ষ মুহা. মহিউদ্দিন বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার নিয়মিত পরিচর্যার আহ্বান জানিয়ে বলেন, “একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

আলোচনা সভা শেষে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি মাদ্রাসা প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। পরে মাদ্রাসা চত্বরে ফলজ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।
আয়োজকরা জানান, “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রতিটি শিক্ষার্থীর মাধ্যমে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার অভ্যাস গড়ে তোলা, যাতে নতুন প্রজন্ম পরিবেশ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখতে পারে।

কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের গাছের চারা রোপণ এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট টাইম : ০৪:৩৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬