ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিয়ানমারে পাচারের সময় ৪১০ বস্তা ইউরিয়া সার জব্দ সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই : ব্যবসায়ী প্রতিনিধি দল নেত্রকোণায় অনুমোদনহীন ভবন ভাঙল প্রশাসন ভোলা-ঢাকা রুটে ফেরি সার্ভিস, পণ্য পরিবহনে নতুন যুগের সূচনা বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই : প্রতিমন্ত্রী মীর হেলাল ফরিদপুর চিনিকলে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম উদ্বোধন হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা ডিসি ফরিদার বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম মেশিন চালু প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন উত্তরাঞ্চল ছাত্র ফোরামের পিরোজপুর প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ‎

তালায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু, বাবা আহত

মীর ইমরান মাহমুদ, উপজেলা প্রতিনিধি :
সাতক্ষীরার তালা উপজেলার শাহপুর বাজার এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কুশল সরকার (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা কানাই লাল সরকার আহত হয়েছেন।
বুধবার (১ জুলাই) সকাল ৯টার দিকে খুলনা-পাইকগাছা মহাসড়কের শাহপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুশল সরকার তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। তার বাবা কানাই লাল সরকার কানাইদাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তাদের গ্রামের বাড়ি উপজেলার খলিলনগর ইউনিয়নের সরকারপাড়ায়। তবে চাকরির সুবাদে কুশলের বাবা-মা চুকনগরে বসবাস করেন এবং দুজনই শিক্ষকতা পেশায় নিয়োজিত।

আব্দুর সবুর জানান, বুধবার সকাল ৯টার দিকে কানাই লাল সরকার মোটরসাইকেলে করে ছেলে কুশলকে নিয়ে তালায় স্কুলে আসছিলেন। পথে শাহপুর বাজার এলাকায় পৌঁছালে পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি বাস (খুলনা মেট্রো-জ-০৫-০০৪৯) মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে কুশল বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। একই ঘটনায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন তার বাবা কানাই লাল সরকার।এ বিষয়ে তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মিয়ানমারে পাচারের সময় ৪১০ বস্তা ইউরিয়া সার জব্দ

তালায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু, বাবা আহত

আপডেট টাইম : ১১:২৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬