ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিরোজপুর প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ‎ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন বিশ্বম্ভরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি আটক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত ধামইরহাটে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুড়িগ্রামে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এর শুভেচ্ছা বার্তা

ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালেন বাশার, শোকের ছায়া পরিবারে

রিপোর্টার: শাফায়েত হোসেনঃ

ঢাকার মোহাম্মদপুর-আদাবর এলাকার নবোদয় হাউজিংয়ে ব্রাজিলের খেলা দেখাকে কেন্দ্র করে ঘটে যায় এক হৃদয়বিদারক ঘটনা। ওই ঘটনায় নিহত হন বাশার নামে এক যুবক। পরিবারের দাবি, ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি মারা যান। বর্তমানে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত বাশারের বাড়ি বৃহত্তর ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে ঢাকার আদাবর এলাকায় বসবাস করতেন। পরিবার জানায়, তিনি বিএনপির রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।

বাশারের মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার রেখে যাওয়া দুই সন্তানকে ঘিরে পরিবারের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। স্বজনদের প্রশ্ন, একটি খেলা দেখাকে কেন্দ্র করে কেন এমন মর্মান্তিক ঘটনা ঘটল? কী অপরাধ ছিল বাশারের, যার জন্য তাকে প্রাণ দিতে হলো?

নিহতের পরিবারের সদস্যরা বলেন, আমাদের ভাই ও সন্তানের কী অপরাধ ছিল? আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

স্থানীয়দের দাবি, ঘটনাটি নবোদয় হাউজিং এলাকায় ব্যাপক আলোড়নের সৃষ্টি করেছে। তারা মনে করেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা জরুরি।

পরিবার নতুন সরকারের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম এবং মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, যাতে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হয় এবং বাশারের পরিবার ন্যায়বিচার পায়।

একটি খেলাকে কেন্দ্র করে একজন মানুষের প্রাণ ঝরে যাওয়া শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্যই বেদনাদায়ক। বাশারের দুই সন্তান আজ তাদের বাবাকে হারিয়ে অসহায়। পরিবারের একটাই দাবি—সত্য উদঘাটন হোক এবং অপরাধীরা যেন আইনের সর্বোচ্চ শাস্তি পায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পিরোজপুর প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ‎

ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালেন বাশার, শোকের ছায়া পরিবারে

আপডেট টাইম : ০১:৩৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬