ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুর শংকরপাশা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি

জাকির হোসেন

‎সরকারি নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী চলমান পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পিরোজপুর সদর উপজেলার ৭ নম্বর শংকরপাশা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (৪ জুলাই) স্বাস্থ্যকেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্দেশ্য ছিল স্বাস্থ্যকেন্দ্রের পরিবেশকে আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও রোগীবান্ধব করে তোলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজায়নকে উৎসাহিত করা।

‎কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ। তিনি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন শেষে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

‎পরিচ্ছন্নতা অভিযান শেষে স্বাস্থ্যকেন্দ্রের খালি জায়গায় মোট ১১টি ফলজ বৃক্ষের চারা রোপণ করা হয়। এর মধ্যে রয়েছে ৯টি নারিকেল ও ২টি মাল্টার চারা।

‎এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ হোসেন, শংকরপাশা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO) কৃষ্ণা সূতার, ৭ নম্বর শংকরপাশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফজলুল হক, ইউপি সচিব মো. দেলোয়ার হোসেন এবং ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন কাজী। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন।

‎প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মামুনুর রশীদ বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ বিভিন্ন মশাবাহিত ও সংক্রামক রোগ প্রতিরোধে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবার অংশগ্রহণে পুরো উপজেলাজুড়ে এ কার্যক্রম অব্যাহত রয়েছে।”

‎তিনি আরও বলেন, “স্বাস্থ্যকেন্দ্রের পাশে থাকা ছোট ডোবাটি দ্রুত ভরাট করা হবে। ময়লা-আবর্জনা অপসারণ করে সেখানে একটি সুন্দর বাগান এবং সেবাগ্রহীতাদের বসার উপযোগী পরিবেশ গড়ে তোলা হবে, যাতে সাধারণ মানুষ আরও স্বাস্থ্যকর ও স্বস্তিদায়ক পরিবেশে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারেন।”

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পিরোজপুর শংকরপাশা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট টাইম : ০৫:১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬