ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৩ লাখের পর ফের সাড়ে ৬ লাখ টাকা ব্যয়, জবির ফুডকোর্ট নির্মাণে প্রশ্ন ১৩ লাখের পর ফের সাড়ে ৬ লাখ টাকা ব্যয়, জবির ফুডকোর্ট নির্মাণে প্রশ্ন গোদাগাড়ীর কৃতী সন্তান সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা ড. এম এনামুল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোদাগাড়ীতে র‌্যাব-৫ এর অভিযান পরিত্যক্ত অবস্থায় প্রায় ৯০০ গ্রাম হেরোইন উদ্ধার হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ,বিপাকে ব্যবসায়ী ও শ্রমীকরা কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মহান ঈদে আজম উদযাপন উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। টাঙ্গাইলের নাগরপুরে বাবা হত্যা করলো ছেলে গোবিন্দগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে সাইনবোর্ড যেখানেই যাচ্ছেন মানুষের সাড়া ও ভালোবাসা পাচ্ছেন: হাফেজ মোঃ খাইরুল ইসলাম মুন্সি

ধরণীবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ২৮ বছরের অভিজ্ঞ ইউপি সদস্য হাবিবুর রহমান লাবলু

স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আজিজ মিয়া

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ৭ নম্বর ধরণীবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আলোচনায় রয়েছেন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের টানা ২৮ বছর দায়িত্ব পালনকারী ইউপি সদস্য মো. হাবিবুর রহমান লাবলু।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি পরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে বিবেচিত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় সভা এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করছেন।

এরই অংশ হিসেবে শুক্রবার (১৯ জুন) জুমার নামাজ শেষে ধরণীবাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড়ইপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এলাকাবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবার অগ্রাধিকার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সম্ভাব্য প্রার্থী মো. হাবিবুর রহমান লাবলু বলেন, “দীর্ঘদিন ধরে জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। তাদের উৎসাহেই চেয়ারম্যান পদে নির্বাচন করার বিষয়ে চিন্তা করছি। জনগণ সুযোগ দিলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।”

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, দীর্ঘ ২৮ বছরের জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতা, মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে হাবিবুর রহমান লাবলু অন্যতম আলোচিত নাম।

উল্লেখ্য, মো. হাবিবুর রহমান লাবলু কুড়িগ্রামের উলিপুর উপজেলার ৭ নম্বর ধরণীবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপি সদস্য হিসেবে প্রায় ২৮ বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন। স্থানীয় উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং জনসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে।

প্রিন্ট
Tag :

১৩ লাখের পর ফের সাড়ে ৬ লাখ টাকা ব্যয়, জবির ফুডকোর্ট নির্মাণে প্রশ্ন

ধরণীবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ২৮ বছরের অভিজ্ঞ ইউপি সদস্য হাবিবুর রহমান লাবলু

আপডেট টাইম : ০৬:৪৫:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬