ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের ডেঙ্গু ও মাদক প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রী হাবিবের ওসি শাহিন মিয়ার তত্ত্বাবধানে অভিযানে চোরাই গরুসহ আসামি গ্রেপ্তার, আটক আরও ৪ বিশ্বকাপ ফাইনালের প্রায় ১,২০০ টিকিট ৭,৩৮০ ডলারে বিক্রি করছে ফিফা সুনামগঞ্জের তাহিরপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক পিরোজপুর আমার ভালোবাসা, পিরোজপুর আমার অঙ্গীকার: অধ্যক্ষ আলমগীর হোসেন নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডা/কাতি হা/ম/লায় ৩ জন আ/হ/ত এআই অর্থনীতিতে আশার আলো দেখাচ্ছে? মাদ্রাসাগুলোতে ঈমানের দিশা নাই, ইসলামের আসল ধারার জ্ঞান নাই, মানবতার শিক্ষা নাই। -আল্লামা ইমাম হায়াত ত্রিশালে মাদকের বিরুদ্ধে অভিযানে মোবাইল কোর্টে ২ জনের কারাদণ্ড

নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডা/কাতি হা/ম/লায় ৩ জন আ/হ/ত

আবু নাঈম রিপন :নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীতে শুক্রবার (১০ জুলাই) গভীর রাতে মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের পদ্মারকান্দা দীঘির পাড় এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। একই সময়ে ওই এলাকার অন্তত ৩টি বাড়িতে একযোগে ডাকাত দল হানা দেয় বলে জানা গেছে। ডাকাতরা নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় এবং ৩ জনকে কুপিয়ে জখম করে।

ভুক্তভোগী কাঁঠালিয়া এলাকার বাসিন্দা মিনহাজুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তাঁর বাড়িতে ঘটে যাওয়া ডাকাতির ঘটনার বিবরণ দিয়েছেন।মিনহাজুল ইসলাম জানান, রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে ৫-৭ জনের একটি ডাকাত দল প্রথমে তাঁর বাড়ির গেইট টপকে ভেতরে প্রবেশ করে। এরপরভেতরের গেইটের তালা ভেঙে বাকি সহযোগীদের ভেতরে ঢোকায়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দুটি দরজা ভেঙে ডাকাতরা সরাসরি তাঁর বেডরুমে ঢুকে পড়ে।ঘটনার সময় মিনহাজুল ইসলামের স্ত্রী ও সন্তান বাড়িতে না থাকায় তিনি ঘরে একাই ছিলেন। আকস্মিক এই হামলায় ভয় পেয়ে তিনি চিৎকার দিলে ডাকাতরা তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

এলাকা ছাড়ার সময় ডাকাত দলকে বাধা দিতে গেলে ৩ জনকে কুপিয়ে জখম করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে পালিয়ে যায়।এই ঘটনার পর থেকে পুরো কাঁঠালিয়া ও পদ্মারকান্দা এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। রাতে নিরাপত্তা জোরদার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী ।
এ ব্যাপারে শিবপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান, ভুক্তভোগী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডা/কাতি হা/ম/লায় ৩ জন আ/হ/ত

আপডেট টাইম : ০২:০০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬