ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডা/কাতি হা/ম/লায় ৩ জন আ/হ/ত

আবু নাঈম রিপন :নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীতে শুক্রবার (১০ জুলাই) গভীর রাতে মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের পদ্মারকান্দা দীঘির পাড় এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। একই সময়ে ওই এলাকার অন্তত ৩টি বাড়িতে একযোগে ডাকাত দল হানা দেয় বলে জানা গেছে। ডাকাতরা নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় এবং ৩ জনকে কুপিয়ে জখম করে।

ভুক্তভোগী কাঁঠালিয়া এলাকার বাসিন্দা মিনহাজুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তাঁর বাড়িতে ঘটে যাওয়া ডাকাতির ঘটনার বিবরণ দিয়েছেন।মিনহাজুল ইসলাম জানান, রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে ৫-৭ জনের একটি ডাকাত দল প্রথমে তাঁর বাড়ির গেইট টপকে ভেতরে প্রবেশ করে। এরপরভেতরের গেইটের তালা ভেঙে বাকি সহযোগীদের ভেতরে ঢোকায়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দুটি দরজা ভেঙে ডাকাতরা সরাসরি তাঁর বেডরুমে ঢুকে পড়ে।ঘটনার সময় মিনহাজুল ইসলামের স্ত্রী ও সন্তান বাড়িতে না থাকায় তিনি ঘরে একাই ছিলেন। আকস্মিক এই হামলায় ভয় পেয়ে তিনি চিৎকার দিলে ডাকাতরা তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

এলাকা ছাড়ার সময় ডাকাত দলকে বাধা দিতে গেলে ৩ জনকে কুপিয়ে জখম করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে পালিয়ে যায়।এই ঘটনার পর থেকে পুরো কাঁঠালিয়া ও পদ্মারকান্দা এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। রাতে নিরাপত্তা জোরদার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী ।
এ ব্যাপারে শিবপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান, ভুক্তভোগী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডা/কাতি হা/ম/লায় ৩ জন আ/হ/ত

আপডেট টাইম : ০২:০০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬