শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রতিটি ওয়ার্ডে ফুটসাল মাঠ ও খেলার সুযোগ নিশ্চিত করতে নতুন উদ্যোগ সরকারের ভাসানচর থেকে পালানো ৩৭ রোহিঙ্গা সন্দ্বীপ থেকে আটক দেশে খেলার মাঠ নির্ধারণ ও বাস্তবায়নে কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত চাঁদপুরে দু’টি রেস্টুরেন্টকে জরিমানা তুরাগে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত তুরাগে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের চাহিদা পাঠানোর নির্দেশ মাউশি’র নাগেশ্বরীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে র‍্যাবের জালে ইউপি চেয়ারম্যান গ্রেফতার কুড়িগ্রামের সোনাহাট ব্রীজে গাড়ি প্রতি ১০ টনের অধিক মালামাল বোঝাইয়ের নিষেধাজ্ঞা মানছে না কেউ

এবার হজ করলেন ২৪,৮৯,৪০৬ জন মুসল্লি

  • আপডেট টাইম : শনিবার, ২৪ আগস্ট, ২০১৯
  • ৩২৬ বার পঠিত

বিশেষ প্রতিবেদক, সিটিজেন নিউজ: চলতি বছর অর্থাৎ ১৪৪০ হিজরিতে সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের সর্বমোট ২৪ লাখ ৮৯ হাজার ৪০৬ জন ধর্মপ্রাণ মুসল্লি পবিত্র হজ পালন করেছেন। মোট হাজির মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছেন ১৮ লাখ ৫৫ হাজার ২৭ জন এবং সৌদি আরবের হাজির সংখ্যা ৬ লাখ ৩৪ হাজার ৩৭৯ জন। মোট হাজির মধ্যে ৫৫ দশমিক ৬৫ শতাংশ পুরুষ ও ৪৫ দশমিক ৩৫ শতাংশ নারী।

গতকাল (শুক্রবার) ২৩ আগস্ট সৌদি জেনারেল কর্তৃপক্ষের পরিসংখ্যান অধিদফতর থেকে প্রাপ্ত তথ্যর বরাত দিয়ে ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ সব তথ্য জানা গেছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, চলতি বছর ইন্দোনেশিয়া থেকে সর্বোচ্চ সংখ্যক ২ লাখ ৩১ হাজার ব্যক্তি পবিত্র হজ পালন করেন। এরপর ভারত থেকে দ্বিতীয় সর্বোচ্চ প্রায় দুই লাখ, পাকিস্তান থেকে তৃতীয় সর্বোচ্চ ১ লাখ ৮৪ হাজার ২০১ জন পবিত্র হজ পালন করেন। এ ছাড়া বাংলাদেশ থেকে চতুর্থ সর্বোচ্চ ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com