ঢাকা ০২:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

মোবাইল ফোনে পর্নো সাইট ব্লক করার উদ্যোগ সরকারের

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: মোবাইল ফোনে পর্নো সাইট ব্লক করার উদ্যোগ নিয়েছে সরকার। মূলত পরিবারের সদস্য, বিশেষ করে সন্তানদের পর্নো আসক্তি ঠেকাতে যাতে অভিভাবকরা নিজ থেকেই ব্যবস্থা নিতে পারে, সেজন্য এ পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে সরকার ইতোমধ্যে ব্রডব্যান্ড সংযোগে যেকোনো ওয়েবসাইট বা কনটেন্ট ব্লক করতে আইএসপিদের জন্য প্যারেন্টাল গাইড বাধ্যতামূলক করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার মোবাইল ফোন অপারেটরগুলোর ক্ষেত্রেও প্যারেন্টাল গাইড বাধ্যতামূলক করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘মোবাইলফোন অপারেটরগুলোকে প্যারেন্টাল গাইড বাধ্যতামূলক করতে শিগগিরই নির্দেশনা দেয়া হবে। এতে একজন অভিভাবক চাইলে তার সন্তান বা পরিবারের সদস্যদের মোবাইল ইন্টারনেটে অশ্লীল, বিপজ্জনক, ক্ষতিকারক ওয়েবসাইট ও কনটেন্ট ব্লক করে দিতে পারবেন ‘

তিনি বলেন, ‘এটি বাস্তবায়ন করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হচ্ছে। ইতোমধ্যে ব্রডব্যান্ড সংযোগে এ বিষয়ে আইএসপিদের নির্দেশনা দেয়া হয়েছে।’

মোস্তাফা জব্বার আরও বলেন, ‘কেবল ইন্টারনেট নয়, নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে হবে। এ নিরাপত্তা ডিজিটাল বাংলাদেশ, সমাজ, পরিবার, ব্যক্তি সব মিলে নতুন প্রজন্মের সবার জন্য। আর এর দায়িত্ব সমাজের সবার।’

এর আগে ২৪৪টি ‘পর্নো সাইট’ বন্ধ করে দেয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগ থেকে সাইটগুলো বন্ধের নির্দেশ দেয়া হয়। মন্ত্রী তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

মোবাইল ফোনে পর্নো সাইট ব্লক করার উদ্যোগ সরকারের

আপডেট টাইম : ১১:৩৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯