ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

নাগেশ্বরীতে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, যুবকের এক মাসের কারাদণ্ড

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধি।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্কুলে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাহাবুর রহমান (২৪) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ।

দণ্ডপ্রাপ্ত মাহাবুর রহমান নাগেশ্বরী পৌরসভার গোদ্ধারের পাড় এলাকার ইছহাক আলীর ছেলে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আনিছুর রহমান জানান, সোমবার সকাল পৌনে ১০টার দিকে ওই স্কুলছাত্রী বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে কাজী মার্কেটের আজিজ সুপার মার্কেটের সামনে পৌঁছালে মাহাবুর রহমান তার সঙ্গে অশোভন আচরণ ও শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওঠে।

এ সময় আশপাশের লোকজন ঘটনাটি দেখতে পেয়ে অভিযুক্ত যুবককে আটক করে রাখেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে বিদ্যালয়ে নিয়ে আসে।

পরে বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে আনা হলে আদালত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় মাহাবুর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ বলেন, স্কুলছাত্রীকে শ্লীলতাহানির বিষয়টি প্রমাণিত হওয়ায় অভিযুক্ত যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

নাগেশ্বরীতে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, যুবকের এক মাসের কারাদণ্ড

আপডেট টাইম : ০৯:৩৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬