ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের প্যারামিলিটারির তিন সদস্য নিহত

নেত্রকোণায় অনুমোদনহীন ভবন ভাঙল প্রশাসন

জেলার কলমাকান্দা উপজেলা সদরের বাজার এলাকায় সরকারি জায়গা ও পুকুরের ওপর অবৈধভাবে নির্মিত একটি দুইতলা ভবন অপসারণের কাজ শুরু করেছে জেলা পরিষদ।

আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে জেলা পরিষদের নির্দেশে স্থাপনাটির অবৈধ অংশ অপসারণে এ অভিযান চালানো হয়।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, সরকারি জমিতে নির্মিত এ ভবনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা জেলা প্রশাসনের প্রয়োজনীয় কোনো অনুমোদন নেয়া হয়নি। পুকুরের পানিতে পিলারের মাধ্যমে ভবনের নিচের অংশ নির্মাণ করায় এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এবং বাজারের সৌন্দর্য ব্যাহত করছিল।

ঘটনাস্থল পরিদর্শনকালে জেলা পরিষদের প্রশাসক অ্যাড. নুরুজ্জামান নুরু বাসসকে বলেন, ‘জেলা পরিষদের জায়গায় স্থাপনা তুলতে হলে অবশ্যই অনুমতির প্রয়োজন। এ ভবনটি কোনো অনুমোদন না নিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে জলাশয়ের ওপর তৈরি করা হয়েছিল। ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে আইন অনুযায়ী এটি ভেঙে ফেলা হচ্ছে।’

অভিযানকালে দেখা গেছে, শ্রমিকরা ভবনের ওপরের দুইতলার অংশ ভাঙার কাজ করছেন। প্রশাসন জানিয়েছে, প্রাথমিকভাবে অবৈধ ওপরের অংশ অপসারণ করা হচ্ছে এবং পর্যায়ক্রমে আইনি প্রক্রিয়া মেনে পুরো স্থাপনার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, কলমাকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান আসিফসহ জেলা পরিষদ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

সরকারি জলাশয় ও সম্পত্তি রক্ষায় প্রশাসনের এ কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন

নেত্রকোণায় অনুমোদনহীন ভবন ভাঙল প্রশাসন

আপডেট টাইম : ০৭:১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬