ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার ঝিনাইদহে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালা ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান বাগেরহাটে সাড়ম্বরে জন্মাষ্টমী পালিত রাশিয়ার আকাশসীমা নিয়ে কিয়েভের ‘অবৈধ’ সতর্কবার্তার নিন্দা মস্কোর জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারুণ্যের অদম্য শক্তিতে মেধাবী দেশ গড়তে চায় সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাশিয়ার হা/ম/লায় ইউক্রেনের এসবিইউ সদর দপ্তর ক্ষ/তিগ্র/স্ত বাগেরহাটে পানি প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ রাজবাড়ীতে আ/গুনে পাঁচটি দোকান পু/ড়ে কোটি টাকার ক্ষ/য়ক্ষ/তি

রাজবাড়ীতে আ/গুনে পাঁচটি দোকান পু/ড়ে কোটি টাকার ক্ষ/য়ক্ষ/তি

জেলার পাংশা উপজেলা শহরের একটি বাজারে আগুনে পুড়ে পাঁচটি দোকান ভস্মীভুত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

রাজবাড়ী জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে পাংশা শহরের বারেক মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পাংশা বণিক সমিতির সভাপতি বাহারাম হোসেন জানান, বাজারের পাশেই একটি বসতবাড়ির রান্নাঘরের পাশে রাখা পাটকাঠির মৌজুদ ছিল। সেখানে বল্লা জাতীয় কীট বাসা করেছিল। সেই বাসা আগুন দিয়ে পোড়াতে গেলে সেখান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

আগুন দিয়ে বল্লার বাসা পোড়ানোর সময় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ফলে বাজারের পাঁচটি দোকান আগুনে ভস্মীভূত হয়। বণিক সমিতির সভাপতি সাংবাদিকদের জানান তার নিজের দু’টি দোকান পাশের দু’টি দোকান কাঠের ফার্নিচারের দোকান, অপর ব্যবসায়ী ক্ষীরোদ পালের একটি দোকানসহ মোট পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।

ফায়ার সার্ভিসের উপ পরিচালক আরো জানান, পাংশা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ও কালুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ব্যবসায়ী ক্ষীরোদ পাল বলেন, শুক্রবার দোকান বন্ধ ছিল এবং জন্মাষ্টমী উপলক্ষে তিনি দোকানে ছিলেন না। দোকানে মালামাল কেনার জন্য প্রায় পাঁচ লাখ টাকা নগদ রাখা ছিল। আগুনে নগদ টাকা ও দোকানের সব মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।

পাংশা থানার ভারপপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বাসস’কে জানান এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে এক কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানতে পেরেছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

রাজবাড়ীতে আ/গুনে পাঁচটি দোকান পু/ড়ে কোটি টাকার ক্ষ/য়ক্ষ/তি

আপডেট টাইম : ১১:৩৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬