ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ঝিনাইদহে ইনসানিয়াত লাইভ ব্লাড ফাউন্ডেশন উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগ রায়গঞ্জে বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু: অংশ নিলেন দুই শতাধিক ইয়েমেনে প্রাণঘাতী বিমান হা/মলা চালিয়েছে সৌদি বাহিনী : হুতি গণমাধ্যম সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাবদার হোসেন (সাদ্দাত), চাইলেন জনগণের সমর্থন ও দোয়া ময়মনসিংহ-গাজীপুরে ৪ সাংবাদিক হ/ত্যার বিচার দাবিতে আন্দোলন সমন্বয় কমিটি গঠন গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে বসিলা খাল পুনরুদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু কুড়িগ্রামে মা ইলিশ আহরণ বন্ধে অভিযান, অবৈধ জাল জব্দ

বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:

বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় খুলনার বয়রা মুজগুন্নি প্রধান সড়কের ৯৯ স্নেহায় অবস্থিত বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজনের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির সভাপতি ধনঞ্জয় রায়।অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে কৃতিত্ব অর্জনকারী মোট ৩০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

রচনা ও কোরআন তেলাওয়াতসহ বিভিন্ন বিভাগে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তাদের মেধা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়।অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শিক্ষাবিদ ও লেখক জনাব ফজলে খোদা বাচ্চু, বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহিন হোসেন এবং চিত্রশিল্পী ও সমাজসেবক চিত্রশিল্পী মিলন বিশ্বাস।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রাক্তন প্রিন্সিপাল অফিসার জনাব ফজলে খোদা বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাম ফর আনপ্রিভিলেজড (সিইউসি)-এর সভাপতি মোঃ শাহিন হোসেন এবং খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির সম্মানিত উপদেষ্টা সেহেলি হান্নান ছন্দা। সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন অনামিকা সাহা তিন্নি, চয়ন রায়, অচিন্ত বিশ্বাস, নুসরাত জান্নাতি, পিংকি মন্ডল এবং সিইউসির যুগ্ম সম্পাদক আরিফা ইসলাম খুকুমনি।অনুষ্ঠানে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত অতিথি ও বক্তারা শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা চর্চার পাশাপাশি নৈতিকতা, সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার বিকাশের ওপর গুরুত্বারোপ করে মূল্যবান বক্তব্য প্রদান করেন।অনুষ্ঠানের শেষে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং গুণীজনদের সম্মাননা প্রদানের মাধ্যমে একটি সুন্দর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত

আপডেট টাইম : ১২:১৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬