ঢাকা ০১:২৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ। বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জের বেলকুচি সাব-রেজিস্ট্রি অফিস পানিবন্দী: সরকারি রেকর্ড নষ্টের শঙ্কা ও জন ভোগান্তি নেত্রকোণায় শিক্ষা সাফল্য ও অদম্য মেধাবীদের সংবর্ধনা ইনানী-হিমছড়ির রূপের পালক ‘সব গাছ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে !’ তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী  ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লক্ষ্মীপুরে আগুনে ১১টি পরিবারের বসত ঘর পুড়ে কোটি টাকার ক্ষতি দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:

বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় খুলনার বয়রা মুজগুন্নি প্রধান সড়কের ৯৯ স্নেহায় অবস্থিত বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজনের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির সভাপতি ধনঞ্জয় রায়।অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে কৃতিত্ব অর্জনকারী মোট ৩০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

রচনা ও কোরআন তেলাওয়াতসহ বিভিন্ন বিভাগে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তাদের মেধা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়।অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শিক্ষাবিদ ও লেখক জনাব ফজলে খোদা বাচ্চু, বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহিন হোসেন এবং চিত্রশিল্পী ও সমাজসেবক চিত্রশিল্পী মিলন বিশ্বাস।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রাক্তন প্রিন্সিপাল অফিসার জনাব ফজলে খোদা বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাম ফর আনপ্রিভিলেজড (সিইউসি)-এর সভাপতি মোঃ শাহিন হোসেন এবং খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির সম্মানিত উপদেষ্টা সেহেলি হান্নান ছন্দা। সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন অনামিকা সাহা তিন্নি, চয়ন রায়, অচিন্ত বিশ্বাস, নুসরাত জান্নাতি, পিংকি মন্ডল এবং সিইউসির যুগ্ম সম্পাদক আরিফা ইসলাম খুকুমনি।অনুষ্ঠানে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত অতিথি ও বক্তারা শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা চর্চার পাশাপাশি নৈতিকতা, সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার বিকাশের ওপর গুরুত্বারোপ করে মূল্যবান বক্তব্য প্রদান করেন।অনুষ্ঠানের শেষে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং গুণীজনদের সম্মাননা প্রদানের মাধ্যমে একটি সুন্দর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ।

বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত

আপডেট টাইম : ১২:১৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬