ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

শরৎচন্দ্রের নায়িকা কৌশানি, পার্বতী নাকি চন্দ্রমুখী?

বিনোদন ডেস্ক: কখনও পাশের বাড়ির মেয়ে কখনও ব্যাংক ডাকাতের সহযোগী বিভিন্ন চরিত্রে ধরা দিয়েছেন কৌশানি মুখোপাধ্যায়। এবার তাকে দেখা যাবে শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস গুরুত্বপূর্ণ চরিত্রে। নিশ্চয় প্রশ্ন জাগছে, পার্বতী চন্দ্রমুখী হচ্ছেন অভিনেত্রী?

এবার চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলবেন কৌশানি মুখার্জি। ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জির নতুন সিনেমা ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’তে এই চরিত্রে হাজির হবেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

সৃজিত বলেন, “চন্দ্রমুখী নামটার মধ্যেই স্পষ্ট, চাঁদপানা মুখ। আর হ্যাঁ, ‘কিলবিল সোসাইটি’তে কাজ করার পর কৌশানির সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। ওকে আমি বলতে পারি, ‘এটা করে দে তো’। আর অতিথি চরিত্রের জন্য স্পেশাল কাস্টিং দরকার, যার মধ্যে বিশেষ আবেদন থাকবে।”

সৃজিতের কথায় স্পষ্ট, সিনেমায় কৌশানি তথা চন্দ্রমুখীকে অতিথি চরিত্রে দেখা যাবে। এতে যে গানে পারফর্ম করছেন কৌশানি, সেটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। এর আগে সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’-এও গেয়েছিলেন শ্রেয়া।

জানা গেছে, শরৎচন্দ্রের সাহিত্য, তার জীবনকাল এবং সেই সময়ের অস্থির সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’। এর নাম ভূমিকায় আছেন টোটা রায়চৌধুরী। আরো আছেন আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীর মতো প্রথম সারির তারকারা। এই সিনেমার মাধ্যমে প্রথমবার সংগীত পরিচালনাও করছেন সৃজিত মুখার্জি। সিনেমাটি মুক্তি পাবে দুর্গাপূজায়।

প্রসঙ্গত, বিভিন্ন সময়ে চন্দ্রমুখী চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলেছেন চন্দ্রাবতী দেবী, বৈজয়ন্তীমালা, সুপ্রিয়া দেবী, মাধুরী দীক্ষিত, ওয়ামিকা গাব্বি প্রমুখ। তাদের সঙ্গে এবার যুক্ত হলো কৌশানির নাম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

শরৎচন্দ্রের নায়িকা কৌশানি, পার্বতী নাকি চন্দ্রমুখী?

আপডেট টাইম : ০৮:৩২:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬