ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার নদী বাঁচাও আন্দোলনের ঢাকা জেলা সভাপতির মৃত্যু, কেন্দ্রীয় কমিটির শোক নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘আপা আবার মেহমানদারি করতে বাংলাদেশে আসতে চান, আসুন—৪০ হাজার আহতের জীবন ফিরিয়ে দিন’: জহিরুল হক রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের উত্তরার কামারপাড়া চেকপোস্টে পুলিশের জালে কালু, ব্যাগে মিলল ১২ কেজি গাঁজা

আমন মৌসুম সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় জমে ওঠেছে ধানের চারার হাট

জেলার কৃষকদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে ব্রাহ্মণবাড়িয়ায় বসেছে ধানের চারার জমজমাট হাট। বিভিন্ন জাতের ধানের চারা নিয়ে কৃষক ও ব্যাপারীরা ভিড় করছেন হাটে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা এখান থেকে তাদের কাঙ্খিত চারা সংগ্রহ করছেন। জেলার চাহিদা মিটিয়েও বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে এসব চারা। স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে, মান সম্পন্ন হওয়ায় জেলার বাইরেও এখানকার চারার চাহিদা রয়েছে। পাশাপাশি মানসম্পন্ন চারা উৎপাদনের লক্ষে কৃষকদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেয়া হয়েছে।

জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুরে বসেছে মাসব্যাপী ধানের চারার সর্ববৃহৎ হাট। সদর উপজেলার প্রায় ৫শ’ কৃষক চারা উৎপাদনের সাথে জড়িত। তারা নিজেদের চাহিদা মিটিয়ে অতিরিক্ত চারা হাটে বিক্রি করছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার কৃষক ছাড়াও নি¤œাঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক চাষীরা হাট থেকে তাদের কাঙ্খিত চারা সংগ্রহ করছেন। এরমধ্যে খাসা, নাজিরশাইল, বীনা-৭, বিআর-২২, বিআর-২৩, গাইন্ধা, কালোখাসার চারা উল্লেখযোগ্য। প্রতি ধানের চারার আটি প্রকার বেদে ১শ’ থেকে ৩শ’ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, প্রতি বিঘা জমিতে চারা উৎপাদন করতে ১০/১৫ হাজার টাকা খরচ হলেও তা বিক্রি হচ্ছে ২৫/৩০ হাজার টাকায়। এতে ধানের চাষীরা লাভবান হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও কুমিল্লা, হবিগঞ্জ, মাধবপুর, সিলেট, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকার খুচরা ও পাইকারী ক্রেতারা আসছেন চারা নিতে। সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা। প্রতিদিন দেড় থেকে দুই লাখ টাকার ধানের চারা বিক্রি হয় এই হাটে।

বিক্রেতা মজিদ মিয়া জানান, আমরা চারার আটির প্রকার ভেদে বিক্রি করি। আরেক বিক্রেতা আবুল হাসেম জানান, এ বাজার থেকে কৃষকরা নিজেরা চারার আটি কিনে নিয়ে যান।

ক্রেতা কৃষক আলাল উদ্দিন জানান, এই বাজারে সকল প্রকারের চারার আটি পাওয়া যায়। আরেক কৃষক আবু তাহের জানান, বাজার মূল্য ঠিক করা হলে কৃষক সহজে চারার আটি কিনতে পারবে।

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগেম বাসস’কে জানান, প্রকল্পের মাধ্যমে কৃষকদের আদর্শ বীজতলা তৈরির পাশাপাশি বিভিন্ন কৃষি উপকরণ দিয়ে সহায়তা করে হয়েছে। তিনি আরও জানান, চলতি মওসুমে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় ১০ হাজার ৫শ’ হেক্টর জমিতে রোপা আমনের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সদরে ৫শ’ ৭০ হেক্টর জমিতে রোপা আমনের বীজতলা তৈরি করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয়

আমন মৌসুম সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় জমে ওঠেছে ধানের চারার হাট

আপডেট টাইম : ১২:৪৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬