ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাবদার হোসেন (সাদ্দাত), চাইলেন জনগণের সমর্থন ও দোয়া ময়মনসিংহ-গাজীপুরে ৪ সাংবাদিক হ/ত্যার বিচার দাবিতে আন্দোলন সমন্বয় কমিটি গঠন গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে বসিলা খাল পুনরুদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু কুড়িগ্রামে মা ইলিশ আহরণ বন্ধে অভিযান, অবৈধ জাল জব্দ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান রুহুল কবির রিজভীর ভুয়া নিউজ প্রচারের দায়ে সৌদি প্রবাসী সেলিম রানা সহ সম্পাদক আবুল হাসেমের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জন সচেতনতা মূলক সভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ৬০ জন ডেঙ্গু আক্রান্ত, হাসপাতালে ভর্তি ১৬৪

চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকার পর সোনামসজিদ স্থলবন্দরে আজ থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

আজ শনিবার সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দরে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন ও বাণিজ্যিক আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন।

সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত টানা ৮ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পর শনিবার থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জামিরুল ইসলাম জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

আপডেট টাইম : ০৬:৩২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬