ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহ-গাজীপুরে ৪ সাংবাদিক হ/ত্যার বিচার দাবিতে আন্দোলন সমন্বয় কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান রুহুল কবির রিজভীর ভুয়া নিউজ প্রচারের দায়ে সৌদি প্রবাসী সেলিম রানা সহ সম্পাদক আবুল হাসেমের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জন সচেতনতা মূলক সভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ৬০ জন ডেঙ্গু আক্রান্ত, হাসপাতালে ভর্তি ১৬৪ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত গেল বাংলাদেশ হকি দল ইরানের হুমকি বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যের ৪ মার্কিন দূতাবাসে কর্মী কমাচ্ছে যুক্তরাষ্ট্র ইইউর ডেনিম বাজারে শীর্ষে বাংলাদেশ রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা ও মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

ভুয়া নিউজ প্রচারের দায়ে সৌদি প্রবাসী সেলিম রানা সহ সম্পাদক আবুল হাসেমের বিরুদ্ধে অভিযোগ

বিশেষ প্রতিনিধি:

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদের কর্ণধার রিমন হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে। সেই ধারাবাহিকতায় ২৩ অক্টোবর দৈনিক বাংলার সংবাদ নামে অনলাইন পোর্টালে মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়।

যেখানে তথ্য প্রমাণ ছাড়া মিথ্যা বানোয়াট ভিত্তিহীন নিউজ প্রকাশ করে। অপর তথ্যে জানা গিয়েছে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের “সেলিম রানা” বাংলার সংবাদ অনলাইন পত্রিকার প্রকাশকের সাথে মিলে মানহানিকর সংবাদ প্রচার করেছেন।

“প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ” সোসাইটির কর্ণধার রিমন হোসেন বলেন, আমি সৌদি আরব প্রবাসী ২০২৫ সালে প্রবাসে এসে প্রতারণার শিকার হই, সেখান থেকে নিজেকে প্রস্তুত এবং প্রতিজ্ঞা করি অন্য প্রবাসীরা যাতে আমার মতো ভুক্তভোগী না হয়। সেখান থেকে আমার পরিকল্পনা অনুযায়ী আমার মানবিক কাজ চলমান রেখে, ভুক্তভোগী প্রবাসীদেরকে সুসংগঠিত করি “প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ” প্লাটফর্মে ভুক্তভোগীদের নিয়ে কাজ শুরু করি। ২০২৬ সালে অপর প্রবাসী সেলিম রানার সাথে পরিচয় হয়, যে নিজেকে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের চেয়ারম্যান দাবি করেন। পরবর্তীতে, আমরা মানবিক কাজের প্রসারের জন্য একসাথে কাজ করতে সম্যত হলে, আমার সংগঠন নাম “প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ” এর নামেই কাজ চলমান রাখি। পরবর্তীতে সেলিম রানা উক্ত সংঘটনের নিজেকে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দাবি করে মতামত ছাড়া নিজের ইচ্ছা মত কাজ করেন এবং আইডি কার্ড বিতরন করেন যা বিভ্রান্তিমূলক। নিজে বাহবা পেতে এআই দিয়ে ভুয়া টকসো সহ রাজনৈতিকভাবে সংগঠনকে পরিচালিত করার চেষ্টা চালালে আমি বাধা দেওয়ার ফলাফল হিসেবে তার নিজস্ব আইনে আমাকে বহিষ্কার করেন। পরবর্তীতে আমার সোসাইটির কার্যক্রম বাধাগ্রস্ত করতে অপপ্রচার চালাচ্ছে এবং আমার বিরুদ্ধে ২ লক্ষ ৪০ হাজার টাকা আত্নসাতের ভুয়া অভিযোগ তুলে প্রবাসীদের কাছে হেয় প্রতিপন্ন চেষ্টা চালাচ্ছে।

তার এই ভুয়া তথ্যের ভিত্তিতে দৈনিক বাংলার সংবাদ পত্রিকার সম্পাদক আবুল হাসেম সংবাদ প্রচার করেন। এই সংবাদটি তথ্য প্রমাণ যাচাই করা হয়েছে কিনা এ প্রশ্ন সম্পাদক আবুল হাসেমকে করা হলে, সে উত্তর না দিয়ে সেলিম রানার দেওয়া ভুয়া পোস্টারের ছবি পাঠিয়েছেন।

এ বিষয়ে সেলিম রানাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, দুইটি সংগঠনই তার। এক সংগঠন থেকে রিমন হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

অনুসন্ধানে জানা গিয়েছে, একই নামে দৈনিক বাংলার সংবাদ পত্রিকার কয়েকটি পোর্টাল রয়েছে যা অনিবন্ধিত। আবুল হাসেম এক পোর্টাল নিউজের সম্পাদক দাবি করে তার প্রতিষ্ঠান চালাচ্ছে।

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ প্রতিনিয়ত ভুক্তভোগী দেশ ও প্রবাসীদের অভিযোগ আদায়ে কাজ করছে। এমতাবস্থায়, সেলিম রানা সহ অপপ্রচারকারীদের তৎপরতা বন্ধ না হলে, মানবিক কাজে বাধা দেওয়া ও মানহানিকর মিথ্যা নিউজ প্রচারের দায়ে সংশ্লিষ্ট সপ্তরে অভিযোগ দায়ের করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর নিকট এটা দাবি অপরাধ চক্রদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ-গাজীপুরে ৪ সাংবাদিক হ/ত্যার বিচার দাবিতে আন্দোলন সমন্বয় কমিটি গঠন

ভুয়া নিউজ প্রচারের দায়ে সৌদি প্রবাসী সেলিম রানা সহ সম্পাদক আবুল হাসেমের বিরুদ্ধে অভিযোগ

আপডেট টাইম : ০৫:২২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬